ইন্দোরে ভারতীয় বোলারদের হতাশা জনক পারফরম্যান্স। হর্ষিত-অর্শদীপদের শাসন করে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস(Daryl Mitchell and Glenn Phillips) জোড়া শতরান করলেন। মিচেল ১৩১ বলে ১৩৭ রান করেন। অন্যদিকে ফিলিপস ৮৮ বলে ১০৬ রান করেন। সেই সঙ্গে প্রশ্নের মুখে শুভমান গিলের(Subhaman Gill) নেতৃত্ব।
Sponsored

ভারতীয় বোলারদের হতদ্যম করে দেন দুই কিউয়ি ব্যাটার,সেই সময় দেখা যায় অর্শদীপ সিং-মহম্মদ সিরাজদের সঙ্গে কথা বলছেন কেএল রাহুল। ফিল্ড সাজানো হোক বা বোলারদের আত্মবিশ্বাস জোগানো- সব কিছুই নিজের কাঁধে নেন রাহুল। তখন অধিনায়ক গিল দাঁড়িয়ে রয়েছেন লং অফে। সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। গিলের নিষ্ক্রিয়তা দেখে সমালোচনা করেন স্মিথ। দলের বিপদের সময় গিল যেন মাঠ থেকেই বেড়িয়ে গেলেন বলেই তোপ দাগেন স্মিথ।
Sponsored

২০২৩ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দু’টো সেঞ্চুরি করেছিলেন। রাজকোটেও সেঞ্চুরি করে ম্যাচ জেতান মিচেল। সবচেয়ে বড় কথা ভারতীয় স্পিনারদের যেভাবে পাল্টা আক্রমণ করলেন মিচেল, সেটার কোনও জবাব ছিল না অর্শদীপ, সিরাজ, কুলদীপদের কাছে। রাজকোটে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন ইন্দোরে শুরু করলেন।
Sponsored

ইন্দোরে রেকর্ডও গড়লেন মিচেল। ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে টানা ৫০ প্লাস রানের ইনিংসের তালিকায় মিচেল এখন শীর্ষে। এর আগে কেন উইলিয়ামসন ২০১৪ সালে টানা পাঁচটি ৫০ প্লাস ইনিংস খেলেছিলেন, তবে সেটি ছিল ভারতের বাইরে। তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৭ তুলল নিউজিল্যান্ড।
Sponsored

ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং ৩টি, হর্ষিত রানা ৩টি উইকেট নেন। মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







