কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

সাধারণ যাত্রী থেকে পর্যটক সবার দায়িত্ব তাঁর: ৫৫ বছরে ইতিহাস সরিতার

সাধারণ যাত্রী থেকে পর্যটক সবার দায়িত্ব তাঁর: ৫৫ বছরে ইতিহাস সরিতার

এভাবেও শুরু করা যায়। ৫৫ বছর বয়সে সেটাই করে দেখালেন গোর্খা কন্যা সরিতা ইয়োমো। সেই সঙ্গে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনের (Toy train) মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। ১৪৫ বছরের টয় ট্রেনের ইতিহাসে প্রথম মহিলা টিকিট পরীক্ষক (lady TC) হিসাবে যোগ দিলেন সরিতা। কিছু ভয় থাকলেও নিজের দায়িত্বের কথা স্মরণ করেই নিজের দায়িত্ব পালন শুরু করলেন তিনি।

Sponsored

Sranchi In Article

নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে দার্জিলিং (Darjeeling) পর্যন্ত হেরিটেজ টয় ট্রেনের (Heritage Toy train) সিনিয়র টিসি-র দায়িত্ব এখন তাঁর কাঁধে। পাহাড়েই জন্ম ও বেড়ে ওঠা সরিতার বাড়ি দার্জিলিঙের সোনাদায় এলাকায়। কর্মসূত্রে তিনি থাকেন শিলিগুড়ির (Siliguri) দাগাপুরের (Dagapur) পঞ্চনই এলাকায়। এর আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে সিটিসি বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সরিতা। রাজধানী এক্সপ্রেস, গুয়াহাটি–বেঙ্গালুরু এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনেও টিকিট পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে ঐতিহ্যবাহী টয় ট্রেনে এই প্রথম তাঁর ডিউটি।

Sponsored

Merlin In Article

রেল কর্তৃপক্ষের কথায়, টিটিই-র কাজ সাধারণত মহিলারা নিতে চান না। কারণ এই পেশায় নির্দিষ্ট থাকা-খাওয়ার জায়গা থাকে না। সেই চ্যালেঞ্জকেই বেছে নিয়েছেন সরিতা।

Sponsored

Camelia In Article

নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সরিতা বলেন, টিকিট কালেক্টর হিসেবে বহু ট্রেনে কাজ করেছি, দূরপাল্লার ট্রেনেও ডিউটি করেছি। কিন্তু হেরিটেজ টয় ট্রেনে (Heritage Toy train) কাজ করা এই প্রথম। তার উপর প্রথম মহিলা হিসেবে ইতিহাসে নাম লেখাতে পেরে ভীষণ ভালো লাগছে। যে পাহাড়ে জন্ম, বড় হওয়া, সেই পাহাড়ের পথ ধরে চলা টয় ট্রেনে ডিউটি করা সত্যিই আলাদা অনুভূতি।

Sponsored

Techno India In Article

তবে এব্যাপারে তিনি ধন্যবাদ দিচ্ছেন নিজের স্বামী দাওয়া ইয়োলমোকে। তিনিও দার্জিলিং হিমালয়ান রেলওয়েতেই (DHR) কর্মরত। যখন টয় ট্রেনে টিটি-র ভূমিকা নেওয়ার কথা ওঠে তখন কিছুটা ভয় পেয়েছিলেন সরিতা। তিনি জানান, অন্যান্য ট্রেনে আমার সঙ্গে অনেক সহকর্মী থাকতেন । কিন্তু টয়ট্রেনে আমি একা। যাত্রী-পর্যটকদের সব দায়িত্বই আমার উপর। তবে সেখানেই তাঁকে সাহস জোগান দাওয়া।

Sponsored

Shyam Sundar In Article

আরও পড়ুন : পোল্ট্রি শিল্পে নয়া দিশা: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু দ্বাদশ আন্তর্জাতিক মেলা

Sponsored

Probe In Article

দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর (DHR Director) ঋষভ চৌধুরী (Rishab Chowdhury) জানান, এর আগে টয় ট্রেনে কোনও মহিলা টিকিট কালেক্টর ছিলেন না। সরিতা ইয়োলমোর এই সাফল্য ভবিষ্যতে অনেককেই অনুপ্রাণিত করবে।

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →