- - - -His Holiness the Dalai Lama Receives Grammy Recognition Highlighting Universal Responsibility and Compassion Grammy Award Best Audiobook Narration - Meditations: The Reflections of His Holiness the Dalai Lama. I receive this recognition with gratitude and humility. I don’t see… pic.twitter.com/YhK5zlyhem
— Dalai Lama (@DalaiLama) February 2, 2026
তারকাদের পিছনে ফেললেন দলাই লামা! ৯০ বছরে গ্র্যামি জয়
এই পুরস্কার পেতে কত তারকা কত লড়াই চালান। কত নতুন প্রতিভা নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা মাথা কুটে মরেন। কিন্তু কোনও চেষ্টা না করেই বাস্তবিক আবেগে ভর করে যে অডিও বুক (audio book) বের করলেন ৯০ বছরের দলাই লামা (Dalai Lama), তা তাঁকে এনে দিল অপ্রত্যাশিত গ্র্যামি পুরস্কার (Grammy award)।
দালাই লামার কথা-অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দালাই লামা’। ৬৮তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডে (68th Grammy Awards) সেরা অডিও বুক (audio book), ন্যারেটিভ এবং স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে স্বীকৃতি লাভ করেছে। এটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্র্যামি পাওয়ার পর দলাই লামা জানিয়েছেন, আমি কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই স্বীকৃতি গ্রহণ করছি।
এক্স হ্যান্ডেলে দলাই লামা লিখেছেন, আমি কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই স্বীকৃতি গ্রহণ করছি। আমি এটিকে ব্যক্তিগত কিছু হিসেবে দেখছি না, বরং আমাদের সকলের ভাগ করা সার্বজনীন দায়িত্বের স্বীকৃতি হিসেবে দেখছি। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে, শান্তি, করুণা, আমাদের পরিবেশের প্রতি যত্ন এবং মানবতার একত্বের উপলব্ধি—এই আটশ কোটি মানুষের সম্মিলিত মঙ্গলের জন্য অপরিহার্য। আমি কৃতজ্ঞ যে এই গ্র্যামি স্বীকৃতি এই বার্তাগুলোকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে।
আরও পড়ুন : ব্যবসায়িক অশান্তিতে বোমা-গুলি গোলপার্কে: কাউকে ছাড়া হবে না, দাবি CP-র
লস অ্যাঞ্জেলেসে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্পোকেন-ওয়ার্ড বিভাগে দালাই লামার জয়কে সঙ্গীত জগতের বাইরের একজন ব্যক্তির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই প্রথম নয় যে বিনোদন জগতের বাইরের কোনো ব্যক্তি গ্র্যামি পুরস্কার পেলেন। এর আগে বারাক ওবামা তাঁর 'ড্রিমস ফ্রম মাই ফাদার' (২০০৬) এবং 'দ্য অডাসিটি অফ হোপ' (২০০৮) বইয়ের জন্য সেরা স্পোকেন ওয়ার্ড অ্যালবাম বিভাগে দুটি গ্র্যামি জিতেছিলেন। তাঁর স্ত্রী মিশেল ওবামাও তাঁর স্মৃতিকথা 'বিকামিং' (২০২০) এবং 'দ্য লাইট উই ক্যারি' (২০২৪)-এর জন্য সেরা স্পোকেন ওয়ার্ড অ্যালবাম বিভাগে গ্র্যামি জিতেছেন। ২০১২ সালে, আইপডের মাধ্যমে সঙ্গীতে অবদানের জন্য স্টিভ জবসকে মরণোত্তর ট্রাস্টিজ গ্র্যামি পুরস্কারে ভূষিত করা হয়েছিল।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







