“কোনও কুৎসা, অপপ্রচারে কান দেবেন না“ আলুচাষীদের উদ্দেশে বার্তা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি আশ্বাস দেন, আমাদের সরকার বিনা পয়সায় শস্যবিমা করেছে। আলুচাষীদের (Potato Farmer) জন্যও করা আছে। নারায়ণগড় বিধানসভায় বেলদাতে জনসভা শেষ করে পাঁশকুড়ার সভা মঞ্চে যান মমতা। আর সেখানেই তিনি জানান, পাশে আছে তৃণমূল।
Sponsored

আলুচাষীদের উদ্দেশে মমতা (Mamata Banerjee) বলেন, “কোনও কুৎসা, অপপ্রচারে কান দেবেন না। আমাদের সরকার বিনা পয়সায় শস্যবিমা করেছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা আমাদের খরচা হয়। কিন্তু কৃষকদের এক পয়সাও দিতে হয় না। আলুচাষিদের জন্যও করা আছে।”
Sponsored

পাঁশকুড়ার বিভিন্ন বঞ্চনা নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, "পানীয় জল পৌঁছোনোর জন্য ৫০০ কোটি টাকার প্রকল্প করেছি। দীর্ঘ দিন দিল্লির জমিদারদের কাছে আবেদন জানিয়েছি, যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দিন। প্রতি বছর মানুষ বন্যায় ভাসে। প্রতি বছর আসে, জানি মানুষের কী কষ্ট। এত দিন বলার পরেও কেন্দ্রীয় সরকার করে দেয়নি। আমরা দেড় হাজার কোটি টাকা দিয়েছিল। এটা রূপায়িত হলে পাঁশকুড়াও উপকৃত হবে।" জোড়াফুলের কোনও বিকল্প নেই- সাফ জানান মমতা।
Sponsored

তৃণমূল সুপ্রিমো বলেন, “স্বাস্থ্যসাথী আমরা দিই। কৃষকদের ১০ হাজার টাকা করে দিই। যাদের এক কাঠা জমি রয়েছে, তাদের ৪ হাজার টাকা করে দিই। ভাগচাষীরাও ২০০০ টাকা করে বছরে দু-বার পাবেন। আমাদের অঙ্গীকার হল, লক্ষ্মীর ভান্ডার সারাজীবন চলছে এবং চলবে। আমরা ৩০ লক্ষ বাড়ির জন্য মাত্র ৬ মাসে টাকা দিয়েছি। আগামী দিনে সব কাঁচা বাড়ি পাকা করে দেব। তাই একজনের হার মানে বিজেপি সব কেড়ে নেবে আপনাদের থেকে। ভোটের আগে দেয় ক্যাশ, তারপর দেয় গ্যাস। এক মাস জ্বলবে। তারপর গ্যাস ফুরিয়ে যাবে।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







