বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra Singh)। গত মঙ্গলবার হাসপাতাল ভর্তি বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। পর দিনই ফিরে আসেন। শুক্রবার তাঁকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ফিল্ডিং করতেও দেখা যায়। রিঙ্কুর বাবা মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও 'কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি'-তে ছিলেন। তবে শেষরক্ষা হল না। শুক্রবার গ্রেটার নয়ডার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শোক প্রকাশ করেছেন রিঙ্কুর সতীর্থরা।
Sponsored

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে আচমকাই বাড়ি ফিরে যান রিঙ্কু। বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে বাড়ি চলে যেতে হয়েছিল।
Sponsored

ভারতীয় শিবিরের তরফে অফিশিয়ালি কিছু জানানো না হলেও বিশ্বকাপের বাকি ম্যাচে রিঙ্কু থাকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। শোক প্রকাশ করেছেন রিঙ্কুর সতীর্থরা। কঠিন দারিদ্রের মধ্য়েই রিঙ্কুকে ক্রিকেটার তৈরি করেন তাঁর বাবা-মা।
Sponsored

Sponsored

শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে আলিগড়ে ফিরে যান তিনি। বিকেলে দেখা যায়, কাঁধে বাবার শবদেহ বহন করছেন রিঙ্কু। চোখে জল কোনও মতে সামলাচ্ছেন। মাথায় নীল টুপি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নেটিজেনদেরও চোখ ঝাপসা হয়ে যাচ্ছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







