কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করলেন  তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien)। শাসকদলের মামলাকে গুরুত্ব দিয়ে দেখছে হাই কোর্ট। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে আদালত।

Sponsored

Sranchi In Article

২০ এপ্রিল ডায়মন্ড হারবার (Diamond Harbor) কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার (Pannalal Halder) অভিযোগ করেন, কমিশনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক পারমার স্মিথ পুরুষোত্তমদাস গোপনে বিজেপি প্রার্থী দীপক হালদার (Deepak Halder) এবং কয়েকজন বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেন। অভিযোগ, সেই বৈঠক হয় একটি সরকারি টুরিস্ট লজে এবং সেখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের প্রার্থী গৌর ঘোষও (Gaur Ghosh, candidate for Magrahat West)। তৃণমূলের দাবি, এই গোপন বৈঠকের ভিডিও তাদের হাতে রয়েছে। বিষয়টি জনসমক্ষে এনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বলেন, ভেবেছিল চুপিসাড়ে সব সেরে ফেলবে, কেউ জানতে পারবে না। নির্বাচন কমিশন বিজেপির হয়ে আলাদা করে কাজ চালিয়ে যাবে। কিন্তু মুখোশ খুলে গিয়েছে। অভিষেকের অভিযোগ, নিরপেক্ষতার মুখোশ পরে কমিশনের একাংশ বিজেপির হয়ে কাজ করছে। রাতের অন্ধকারে সরকারি টুরিস্ট লজে বসে বিজেপি প্রার্থীদের সঙ্গে গোপন বৈঠক করে নির্বাচনী প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন ওই অফিসার। এই অভিযোগকে সামনে রেখে শাসকদল সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং আইনি লড়াইয়ে নামে।

Sponsored

Merlin In Article

গত ২৪ তারিখ এনিয়ে মামলা হয় হাই কোর্টে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien) কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করে ওই পুলিশ (Police) পর্যবেক্ষককে অবিলম্বে ভোটের দায়িত্ব থেকে সরানোর দাবি জানান। আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। তবে তিন দিন পেরিয়েও সেই রিপোর্ট জমা পড়েছে কি না, তা জানা যায়নি। শেষ দফার ভোটের ঠিক আগে এই ঘটনায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে, আর রাজনৈতিক মহলের মতে, চাপ এখন কমিশনের কাঁধে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →