ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫ থেকে ৮ জুন সুইজারল্যান্ড (Switzerland) জেনেভা (Geneva) শহরে অনুষ্ঠিত ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে (International Conference) বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ পান তিনি। যুব সমাজের উন্নয়ন, টেকসই ভবিষ্যৎ গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সেখানে বিস্তৃত আলোচনা হয়। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের সঙ্গে ভাবনার আদানপ্রদান, কূটনৈতিক আলোচনা এবং সহযোগিতামূলক উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ মিলেছে।
Sponsored

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি মোনালিসা রাষ্ট্রসঙ্ঘের সদর দফতর, ইউরোপের অন্যতম প্রধান বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক রেড ক্রসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিজ্ঞান, জনস্বাস্থ্য, মানবিক সহায়তা এবং বৈশ্বিক উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
Sponsored


Sponsored

এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Monalisa Bandyopadhyay) জানান, বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের সঙ্গে ভাবনার আদানপ্রদান, কূটনৈতিক আলোচনা এবং সহযোগিতামূলক উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ মিলেছে। ভবিষ্যতে টেকসই উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করার ক্ষেত্রে এই অভিজ্ঞতা বিশেষভাবে সহায়ক হবে বলেও তিনি মনে করেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







