কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে বৈঠকে দুই দলে মিশে যাওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে একদিকে কংগ্রেস কর্মী অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে চাপানোতর শুরু হয়েছে। অন্যদিকে, বিধানসভায় তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বে নতুন করে সেই প্রশ্ন উঠে এসেছে। একদিকে বিরোধী দলনেতা হিসাবে জায়গা পাওয়া তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) দাবি করছেন তাঁর সমর্থনে তৃণমূল বিধায়করা কংগ্রেসের সঙ্গে মিশছেন না। পাল্টা তাঁদের বিজেপিপন্থী আখ্যা দিয়ে আসল তৃণমূল মানতেই নারাজ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের
Sponsored

কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মিশে যাওয়া নিয়ে যখন দেশের রাজনীতিতে জল্পনা, তখন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়কদের সমর্থন থাকার দাবিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁরাই আসল তৃণমূল (real TMC)। তিনি কংগ্রেস-তৃণমূল নতুন সম্ভাবনা নিয়ে দাবি করেন, আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস। আমরা তো মিশে যাচ্ছি না। আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। সংখ্যাটা ৬৪ পেরিয়ে গিয়েছে। কাল হয়তো বলব ৬৫। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল। আমরা পরিষদীয় দল কংগ্রেসের সঙ্গে মিশছে না। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, সাংসদ কংগ্রেসের সঙ্গে মিশছে না। তাহলে কংগ্রেসের (Congress) সঙ্গে মেশার প্রশ্ন উঠছে না।
Sponsored

পাল্টা তাঁর সমর্থকদেরই বিজেপিপন্থী বলে দাবি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। তিনি এই বিরোধী গোষ্ঠীকে জবাব দেন, যাঁরা বিজেপি ঘেঁষা হয়ে চলছে তাঁরা তো বিজেপিপন্থী হয়ে গিয়েছেন। তাঁরা কংগ্রেস জোট বা কংগ্রেসের ইন্ডিয়া ব্লক (INDIA Bloc) নিয়ে কিছু বলতে পারবেন না। বিধানসভা ও লোকসভায় কয়েকজনের যা আচরণ তাতে তাঁরা বিজেপিপন্থী। তাঁরা কীভাবে চলবেন তাঁদের ব্যাপার।
Sponsored

সেই সঙ্গে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এই বিধায়কদের অবস্থান আরও একবার স্পষ্ট করে দেন কুণাল। তাঁর দাবি, দল যদি খারাপ হয় আপনি প্রার্থী হয়েছিলেন কেন? কাউকে পায়ে ধরে তো প্রার্থী করা হয়নি। আজ আমি আসল, আমি নকল। মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। মহিলার আগাগোড়ো লড়াইয়ের উপর দাঁড়িয়ে যে দলটা তৈরি হয়েছি আমরা তার ফসল।
Sponsored

Sponsored

তবে আদৌ কংগ্রেস ও তৃণমূলের মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে বিধায়ক কুণাল ঘোষ জানান, যদি কোনও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সেই বৈঠক নিয়ে কিছু বলার এখনও অবকাশ নেই। ইন্ডিয়া ব্লক (INDIA Bloc) মানে কাছাকাছি আসা। কিন্তু তার পরের ধাপ, দুই নেত্রীর বৈঠকে কী আলোচনা, তা নিয়ে বলার অবকাশ নেই।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







