রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। স্যার গঙ্গা রাম হাসপাতালে (Sir Ganga Ram Hospital) তাকে ভর্তি করার পরই সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) হাসপাতালে পৌঁছান তাঁকে দেখতে।
Sponsored

মঙ্গলবার সন্ধ্যায় শারীরিকভাবে অসুস্থ বোধ করায় কোনও ঝুঁকি না নিয়ে সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে তিনি অসুস্থ বোধ করছিলেন, এমনটা হাসপাতাল সূত্রে জানা যায়। জানুয়ারি মাসেও এই ধরনের সমস্যা নিয়ে এই হাসপাতালেই তিনি ভর্তি হয়েছিলেন। তখনও তাঁর ব্রঙ্কিয়াল অ্যাজমা সংক্রান্ত চিকিৎসা হয়েছিল।
Sponsored

Sponsored

৭৯ বছরের কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী যদিও মঙ্গলবার ভর্তি হওয়ার পর স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলেই রাতে জানানো হয় হাসপাতালে তরফে। রাতে রাহুল গান্ধী হাসপাতাল থেকে বেরিয়ে যান। যদিও কন্যা প্রিয়াঙ্কা গান্ধী রাতে হাসপাতালেই থেকে যান।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







