হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমান টি২০ ক্রিকেটে রাহানে অচল। না ব্যাটে রান করতে পারছেন , না দল সামলাতে পারছেন না। তবু কেকেআর অধিনায়ককে শুভেচ্ছা জানালেন মহিলা সাংবাদিক। যা নিয়ে চর্চা তুঙ্গে।
Sponsored

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের মুখে “আপনার পরিশ্রমকে সম্মান জানাই”। পাল্টা উত্তরে রাহানে (Ajinkya Rahane) বলেন, “আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যে কঠোর পরিশ্রম করছি সেটা কেউ তো দেখতে পেল।” কঠিন সময়ের মধ্যে এমন স্বীকৃতি তাঁর কাছে বড় প্রাপ্তি বলেই মনে হয়েছে। কিন্তু মাঠের বাস্তবতা অনেক কঠিন। আইপিএল ২০২৬-এ ছয় ম্যাচে পাঁচ হার, এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেও একই ছবি। শুরুতে উইকেট পেলেও শেষের ছবি সেই একই।
Sponsored

গুজরাত ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রাহানে বলেছেন, ‘‘কেকেআর সমর্থকদের বলব, আমরা জানি অসাধারণ সমর্থন পাচ্ছি। আমরা কলকাতার মানুষের জন্য খেলছি। তাঁদের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমাদের ভাবনা খুব পরিষ্কার। একটা একটা করে ম্যাচ নিয়ে ভাবার চেষ্টা করছি আমরা। শনিবার কলকাতায় ফিরে আমরা আলোচনা করব।’’ কিন্ত রাহানের কথায় আত্মবিশ্বাস নেই।
Sponsored

রবিবার ঘরের মাঠে রবিবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে কেকেআর। ৬ ম্যাচ শেষে কেকেআরের পয়েন্ট ১। সাধারণত আইপিএলের নক-আউট পর্বে পা রাখতে ১৬ থেকে ১৮ পয়েন্টের প্রয়োজন হয়। লিগ পর্বে কলকাতার হাতে এখনও ৮টি ম্যাচ বাকি। এই ৮টি ম্যাচই যদি তারা জিততে পারে, তবে ১৭ পয়েন্টে পৌঁছে সরাসরি প্লে-অফের দরজা খুলে যাবে। আর যদি ৮টির মধ্যে ৭টি ম্যাচে জয় পায়, তবে সংগ্রহ হবে ১৫ পয়েন্ট।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







