যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে মার্কিন সেনা বিমান (US military aircraft) হামলা চালিয়ে যুদ্ধবিরতির চুক্তি ভেঙেছে। এর পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর সঙ্গে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে তেহরান (Tehran)। তবে কোথায় কোথায় হামলা হয়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি। ইরানের দাবি, দেশের নিরাপত্তা রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা
Sponsored

অন্যদিকে, বাহরিন (Bahrain) জানিয়েছে শনিবার ভোরে তাদের আকাশসীমায় ইরানের একাধিক ড্রোন (Drone) ঢুকে হামলার চেষ্টা চালায়। বাহরিনের বিদেশ মন্ত্রকের অভিযোগ, এই হামলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এতে শান্তি ফেরানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইরান-আমেরিকার (Iran-US) মধ্যে সরাসরি পাল্টা হামলার ঘটনায় গোটা উপসাগরীয় অঞ্চলে আবারও উদ্বেগ ছড়িয়েছে। এর প্রভাব বিশ্ব তেলের বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Sponsored

এদিকে হরমুজ প্রণালিকে (Strait of Hormuz) ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজির (Ebrahim Azizi, Head of the National Security Commission of the Iranian Parliament) দাবি, সাম্প্রতিক সংঘাতের পর হরমুজ প্রণালির ওপর এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর কথায়, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াত করা বিদেশি জাহাজকে ইরানের নিয়ম মেনেই চলতে হবে। বিশ্বের অন্যতম ব্যস্ত এই সমুদ্রপথ নিয়ে ইরানের এমন মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







