ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে। এবার তা নিয়ে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় (Siliguri Cyber Crime police station) দায়ের করা হল অভিযোগ। গত বছরের ঈদের (Eid) ঘটনা নিয়ে এবার পুলিশের দ্বারস্থ এক আইনজীবী।
অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী
Sponsored

গত বছরের রেড রোডে ঈদের নামাজে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য সব বছরের মতোই যোগ দিয়েছিলেন। সেই সময় তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতি যে বক্তব্য রাখেন তা ওই সম্প্রদায়ের প্রতি অবমাননাকর বলে অভিযোগ আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং-এর। সেই সময়ে তিনি থানায় অভিযোগ দায়ের করতে গেলেও অভিযোগ না নেওয়ার অভিযোগ তুলেছেন রিঙ্কু।
Sponsored

Sponsored

অবশেষে পুরোনো ভিডিও তুলে ধরে নতুন করে পুলিশের দ্বারস্থ আইনজীবী। তাঁর প্রশ্ন তৎকালীন মুখ্যমন্ত্রী কেন এটা করবেন। সেই অভিযোগ নিয়ে এবার শিলিগুড়ি (Siliguri) সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন তিনি। ধর্মীয় অবমাননা, উস্কানি ও ভয় দেখানোর অভিযোগ রয়েছে রিঙ্কুর দায়ের করা অভিযোগে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







