Sponsored

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
Sponsored

বিগত কয়েক বছর ধরেই বাংলা দলের পরিচিত মুখ অভিষেক ,এমনকি আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের সদস্য পাশাপাশি ভারতীয় এ দলেও সুযোগ পেয়েছেন তিনি ।কিন্তু এবার তাঁর বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ ।হুগলি মগরা থানায় একজন ডাক্তারি পড়ুয়া তরুণী অভিযোগ দায়ের করেছেন।
Sponsored

অভিযোগে বলা হয়েছে তারা দীর্ঘদিন সম্পর্কে ছিলেন বিয়ের প্রতিশ্রুতি ও দিয়েছিলেন অভিষেক। কিন্তু বর্তমানে সম্পর্ক অস্বীকার করছেন বাংলা দলের ক্রিকেটার।
Sponsored

অভিযোগপত্রে ওই তরুণী জানিয়েছেন, সাড়ে তিন বছর ধরে অভিষেকের(Abhisek porle) সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের বিয়ে হবে বলেও ঠিক ছিল। কিন্তু বছর দেড়েক আগে তাদের সম্পর্কে অবনতি ঘটে। সেবারও বিষয়টি থানা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু সেই সময় কোনও অভিযোগ দায়ের করেননি তরুণী । এবার অবশ্য পুলিশি অভিযোগ দায়ের হল।
।
Sponsored

জানা গিয়েছে, মঙ্গলবার মায়ের সঙ্গে মগরা থানায় যান ওই ডাক্তারি চারটি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি মারধর এবং ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে অভিষেকের বিরুদ্ধে।
Sponsored

পরিস্থিতির গুরুত্ব বুঝে মঙ্গলবার মগরা থানায় যান জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা থানার আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন পুলিশের পক্ষ থেকে অভিযোগ পত্রের বিষয়টি স্বীকার করে নেয়া হয়েছে।
যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন বাংলা দলের এই ক্রিকেটার। তাঁর দাবি, আমি বর্তমানে ভালো খেলছি তাই এই ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ আমার সঙ্গে এই বিষয়ে কোনো যোগাযোগ করেনি যদি এই বিষয়ে আমাকে ডাকা হয় আমি থানায় যা বলার বলব।
_.
_
_
__
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







