বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন (Election Commission)। অভিযোগ, রাতে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) কোনও একটি রাস্তায় ৪/৫ টা বাইকে করে বেশ কয়েকজন যুবক 'জয় বাংলা' স্লোগান (Slogan) দিয়েছেন এবং চার তারিখ 'ভয়ংকর খেলা হবে' এই কথা বলেছেন। এই অভিযোগ পেয়েই পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে কমিশনের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল (TMC)। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh) রবিবার সকালে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, কমিশন বিজেপির (BJP) দলদাসে পরিণত হয়েছে। সুতরাং এই ভিডিওর সত্যতা নিয়েই সন্দেহ রয়েছে।
Sponsored

যে ভিডিও সামনে এসছে তাদের দেখা যাচ্ছে, প্রায় চার-পাঁচটা বাইকে (Bike) বসে রয়েছেন বেশ কয়েকজন যুবক। প্রতি বাইকে তিনজন, নয়ত দুজন। কারও মাথায় হেলমেট নেই। পাড়ার গলি দিয়ে যাওয়ার সময় বলছেন, "'ভয়ঙ্কর খেলা হবে চার তারিখ মনে থাকে যেন’"। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি 'বিশ্ববাংলা সংবাদ'।) আর সেই ভিডিও তাদেরকে হাতে এসেছে বলে দাবি করেছে কমিশন।
Sponsored

২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণে রয়েছে ডায়মন্ড-হারবারও। সেই ভোটের আগেই পাড়ায় বাইক বাহিনীর দাপট বলে অভিযোগ কমিশনের। রবিবারের মধ্যেই এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে বলে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন।
Sponsored

বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, “এটা তো একটা। এর আগে কয়েকশো ঘটনা ঘটত। এখন কমেছে। এবার অনেকে ভোট দেবেন।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বিজেপির দলদাসে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ মানে আদতে সেটা বিজেপির অভিযোগ। এই অভিযোগের কোনও ভিত্তি নেই। এআই দিয়ে এসব ভিডিও বানিয়ে ছাড়া হয়েছে কি না সেটাও দেখতে প্রয়োজন রয়েছে। তৃণমূল কংগ্রেসের কাউকে হুমকি দিয়ে ভোট করানোর প্রয়োজন হয় না।" তৃণমূলের (TMC) রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “এতদিন সমস্ত মানুষকে হুমকি দিয়েছে নির্বাচন কমিশন আর বিজেপি। কখনও নাম কেটে দেব। কখনও তাড়িয়ে দেব। এই সব বলেছে। হুমকি কে দেয়? সাধারণ মানুষকে হুমকি দিলে ভোটের উৎসাহ কোথায় পাবে।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







