জাতি-ধর্ম-শ্রেণির ঊর্ধ্বে চিরন্তন ভালবাসার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, নিজের এক্স হ্যান্ডেলে রবি ঠাকুরের কবিতার পংক্তি উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী লেখেন, ভালবাসার চেতনাই জনসেবার যাত্রাকে পরিচালিত করেছে। ১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)। ভালবাসা সবকিছুর ঊর্ধ্বে। ভালোবাসায় জাতি-ধর্ম-বর্ণ কোনও কাজেই আসে না। এই দিনে ভালোবাসা দীর্ঘজীবী হওয়ার পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রথমেই মমতা লেখেন, "তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার।" আরও খবরBlack Day- ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়: পুলওয়ামার শহিদদের স্মরণে আবেগঘন পোস্ট অভিষেকের এর পরে ভালবাসার ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী লেখেন, "Valentine's Day হল ভালবাসার সকল রূপ এবং প্রকাশের উদযাপন, তার বিস্তৃত এবং মহৎ অর্থে; ভালবাসা যা জাতি, শ্রেণি এবং ধর্মের ঊর্ধ্বে। ভালবাসার এই চেতনাই আমার জনসেবার যাত্রাকে পরিচালিত করেছে। জনগণের প্রতি ভালোবাসা, ঝড় সহ্য করার মতো শক্তিশালী, শোনার মতো ধৈর্যশীল এবং ন্যায়বিচার ও মর্যাদার জন্য লড়াই করার মতো সাহসী। Happy Valentine's Day! ভালোবাসা দীর্ঘজীবী হোক!" - - - - - - -