কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

নথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর

নথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর

ফের SIR-এর শুনানি-পর্বে মানুষের হয়রানির অভিযোগ তুলে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুনানিতে গিয়ে যে সব নথিপত্র জমা দেওয়া হচ্ছে, তার প্রাপ্তিস্বীকার করছে না নির্বাচন কমিশন (Election Commission)। এই অভিযোগ তুলে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারকে পঞ্চম চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী।

Sponsored

Sranchi In Article

এর আগে গত শনিবারই SIR শুনানির নোটিশ (Notice) সংক্রান্ত বিষয়ে নিজের আপত্তির কথা জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে (Chief Election Commissioner) চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবারের লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআর-এর নামে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, তা মৌলিকভাবে ত্রুটিপূর্ণ এবং সংবিধানসম্মত নয়। শুনানিতে গিয়ে যে সব নথিপত্র জমা দেওয়া হচ্ছে, তার কোনও রসিদ দেওয়া হচ্ছে না। অতএব আরও একবার হয়রানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগের ভোটার তালিকার সূত্রে নির্বাচন কমিশনের কাছেই যে তথ্য থাকার কথা, সেই তথ্য আবার ভোটারদের কাছে চাওয়া হচ্ছে।

Sponsored

Merlin In Article

এদিনের চিঠিতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, রাজ্যে ২০০২ সালের মূল ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের অনেককেই ফের শুনানিতে ডাক পাঠানো হচ্ছে। কমিশনের কাছে তথ্য ঠিকমতো না-থাকায় সফ্‌টওয়্যারে সেটা ধরা পড়ছে না, যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী দাবি করেন নোটিশ দিতে গিয়ে কমিশনের প্রতিনিধিরাও অস্বস্তিতে পড়ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই বিনা কারণে শুনানিতে তলব করা হচ্ছে। এছাড়া এভাবে যথেচ্ছ নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়ার জন্যও সিইসি-র কাছে ফের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sponsored

Camelia In Article

আগেও অনেক জনসভা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে পুরনো নথি স্ক্যান ও অনুবাদের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ায় নাম, বয়স, লিঙ্গ, সম্পর্ক বা অভিভাবকের নামের মতো গুরুত্বপূর্ণ তথ্যে গুরুতর ভুল হচ্ছে। এর ফলেই বিপুল সংখ্যক প্রকৃত ভোটারকে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ দেখিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গত ২৩ বছরে অসংখ্য ভোটার ফর্ম-৮ জমা দিয়ে সরকারি নথির ভিত্তিতে তাঁদের তথ্য সংশোধন করিয়েছেন এবং তার ভিত্তিতেই বর্তমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই দীর্ঘদিনের প্রক্রিয়াকে ধূলিস্যাৎ করে আবার নতুন করে পরিচয় ও যোগ্যতা প্রমাণের জন্য ভোটারদের বাধ্য করা হচ্ছে।
আরও খবরSIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

Sponsored

Techno India In Article

এরপরেই চিঠিতে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন নির্বাচন কমিশন কি তাহলে নিজস্ব আইনসিদ্ধ প্রক্রিয়াকেই অস্বীকার করছে? গত দু’দশকে হওয়া সব সংশোধনকে অবৈধ মনে করা হচ্ছে? তিনি স্পষ্ট জানান এই পদ্ধতি সম্পূর্ণ হঠকারিতার বশে করা হয়েছে এবং সংবিধানের চিন্তাধারার পরিপন্থী।

Sponsored

Shyam Sundar In Article

মুখ্য নির্বাচন কমিশনাক দ্রুত এই বিষয়গুলিতে হস্তক্ষেপ করবেন বলেই আশাবাদী মমতা। জানিয়েছেন, শুধু সাধারণ মানুষের হয়রানি বন্ধ করাই নয়, প্রশাসনিক পদ্ধতিকে চাপমুক্ত রাখা এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার লক্ষ্যেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →