রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফলাফল প্রকাশের (Result Out) পর প্রথম ও পঞ্চমস্থান অধিকারী দুই কৃতী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের (Narendrapur Ramakrishna Mission) ছাত্র আদৃত পাল (Adrit Pal) ও শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের (Ramesh Chandra Girls High School, Serampore) ছাত্রী মেঘা মজুমদার (Megha Majumder)। তাঁদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মুখ্যমন্ত্রী নিজে। তাঁদের এবং পরিবারের সকলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। উচ্চমাধ্যমিকে প্রথম আদৃত পালের বাবা মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোরও অনুরোধ করেন।
Sponsored

মুখ্যমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতার ফলেই তাঁরা আজ রাজ্যের গর্ব হয়ে উঠেছেন। এই সাফল্য শুধু তাঁদের ব্যক্তিগত নয়, বরং গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এক বড় অনুপ্রেরণা। ভবিষ্যতে উচ্চশিক্ষার পথে তাঁদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
Sponsored

এছাড়াও, খুব শীঘ্রই ওই দুই কৃতী ছাত্রছাত্রীকে রাজ্য সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান শুভেন্দু। তাঁদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, এই দুই কৃতী আগামী দিনে বাংলা ও দেশের নাম আরও উজ্জ্বল করবে এবং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







