নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল ‘দুয়ারে সরকার’ প্রকল্প। রাজ্যে সরকারের পালাবদলের পরেও রাজ্যের মানুষকে সেই পরিষেবা থেকে বঞ্চিত করেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রতিশ্রুতি মতো সোমবার থেকে রাজ্যের মানুষের জন্য শুরু হল জনকল্যাণ শিবিরের (Jana Kalyan Shibir), যেখানে বিভিন্ন প্রকল্পের জন্য ফর্ম ফিলাপ ও সমস্যার সমাধানের আবেদন করতে পারবেন সাধারণ মানুষ।
Sponsored

নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে থেকে তিনি আবেদন করেন, প্রায় ১১০০-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবিরের (Jana Kalyan Shibir) আয়োজন করা হয়েছে। এই শিবিরে কেন্দ্র ও রাজ্য সরকারের ৫৪টি প্রকল্পের সুযোগ রাজ্যের মানুষ পাবেন। মহিলা, কৃষক, অসংগঠিত শ্রমিক, বেকার যুবক, ছাত্র-ছাত্রী, সমাজের সমস্ত বর্গ ও সমস্ত মানুষ। আধিকারিক-সহযোগীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্ত করার কাজ করবেন। শিবিরের সুযোগ নিন, এটা আমরা চাইব। আমরা চাইব একটি স্বচ্ছ তালিকা তৈরি হোক। যে তালিকা থেকে সমাজ কল্যাণে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা, গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ কেন্দ্র ও রাজ্যের সুযোগ সুবিধা পাক।
Sponsored

শিবিরের সূচনা থেকে মুখ্যমন্ত্রী আবারও স্মরণ করিয়ে দেন পাঁচ সপ্তাহের শাসনকালে কোন কোন উদ্যোগ এই রাজ্য সরকার নিয়েছে। পাশাপাশি তিনি বর্তমান তাপপ্রবাহের সময়ে বিদ্যুৎ বিল থেকে বাঁচার উপায় জানান। তিনি জানান, প্রান্তিক মানুষ যারা বিদ্যুতের বিল দিতে পারছেন না তাঁরা প্রধানমন্ত্রী সূর্যঘরের সুবিধা নিন। ১০০ ইউনিটে (unit) ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটে ৬০ হাজার টাকা, ৩০০ ইউনিট সৌর প্লেটে (solar plate) ৭৮ হাজার টাকা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাদের দেবেন। সোলার প্লেট লাগান। বিদ্যুতের বিল আপনার আসবে না।
Sponsored

Sponsored

রাজ্যের প্রতিটি প্রশাসনিক বৈঠকে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেভাবেই রাজ্যের প্রকল্পের সূচনাতেও আইন শৃঙ্খলা রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর মুখে। বিভিন্ন সময়ে বিরোধী নেতা মন্ত্রীদের উপর চড়াও হতে ও পুলিশের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি চলে যাওয়ার অভিযোগ উঠেছে। সেই বিষয়ে শুভেন্দু অধিকারীর বার্তা, আমি ভুলিনি। প্রত্যেকটি জিনিসের সবকা সাথ সবকা বিকাশ হোগা। সবকা হিসাব ভি হোগা। ইতিমধ্যেই কিছু ছবি আপনারা দেখেতে পাচ্ছেন। শুধু একটাই কথা বলব। আপনারা আমার দলের উপর ভরসা রেখেছেন। সরকারের উপরও ভরসা রাখুন। কেউ হাতে আইন তুলে নেবেন না।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







