কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে SIT গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, অন্নপূর্ণা যোজনা নিয়ে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগ  

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে SIT গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, অন্নপূর্ণা যোজনা নিয়ে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগ  

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে সিট (SIT) গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, “এখনও পর্যন্ত মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে।“ একই সঙ্গে তিনি জানান, “অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যা প্রচার চলছে। ফর্মপূরণ করতে এগিয়ে এসেছেন অনেকে। জনগণ সহযোগিতা করেছেন।“

Sponsored

Sranchi In Article

শুভেন্দু অভিযোগ করেন, আগের সরকারের আমলে একাধিক পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছিল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এখনও পর্যন্ত মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেখান থেকে পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। ১টি অ্যাকাউন্ট রাকিবুলের, আরও ১৫টি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তুহিনার, বাকি ৬টি অ্যাকাউন্ট তারিকুল রহমানের।” তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা ১২ পাতা, ১৬ পাতা, ১৮ পাতা করছেন – জনগণের দ্বারা প্রত্যাখ্যাত নেতা ও তাঁদের দলকে বলব সংখ্যাটা কত হবে আমরা জানি না। অনুপ্রবেশকারী, হাজার হাজার তৃণমূল নেতা – যাঁরা মহিলা নন – তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুট করছেন। আমরা কাউকে ছাড়ব না। SIT গঠন করতে বলেছি। আমরা হিসাব করে দেখেছি। রাকিবুল, মুস্তাফিজুরদের বিরুদ্ধে ব্য়বস্থা হবে। লুটেরাদের পার্টি কীভাবে লুট করেছে এটা তার প্রমাণ। তৃণমূল স্তর থেকে খতিয়ে দেখা হবে।”

Sponsored

Merlin In Article

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যা প্রচার চলছে। ফর্মপূরণ করতে এগিয়ে এসেছেন অনেকে। জনগণ সহযোগিতা করেছেন। সোমবার থেকে অনলাইনে চালু হয়ে গিয়েছে। আশা করছি বুধবার আরও অনেকের ফর্ম ফিলআপের কাজ হয়ে যাবে।”

Sponsored

Camelia In Article

মুখ্যমন্ত্রীর কথায়, ”সরকার জনগণকে বছরে ৩৬ হাজার টাকা দেবে, সহযোগিতা করুন না। আপনি ২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও তো টিপে দেখেন। উচিত প্রাপকরা সবাই টাকা পাবেন।”  শুভেন্দু সাফ জানান, ”সরকারি টাকা মানুষের টাকা। তাই কারা প্রকৃতভাবে এই সুবিধা পাওয়ার যোগ্য, তা নিশ্চিত করা জরুরি। কোনও রকম তাড়াহুড়ো না করে সঠিক তথ্য দিয়ে আবেদন করার অনুরোধ করছি।” মুখ্যমন্ত্রী জানান, আগামী বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের অর্থ স্থানান্তর শুরু হবে। প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। ইতিমধ্যেই প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে শুরু থেকেই কঠোর যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। উদ্দেশ্য একটাই— প্রকৃত উপভোক্তার হাতে টাকা পৌঁছে দেওয়া। “আমরা চাই না কোনও ভুয়ো ব্যক্তি বা অযোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাক। প্রতিটি আবেদন যাচাই করেই টাকা দেওয়া হবে,” বলেন মুখ্যমন্ত্রী।

Sponsored

Techno India In Article

মুখ্যমন্ত্রীর অভিযোগ, পূর্বতন সরকারের আমলে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ব্যাপক গাফিলতি ছিল। তাঁর অভিযোগ, বহু ক্ষেত্রে প্রকৃত প্রাপকদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিরা সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। এমনকী কিছু ক্ষেত্রে পুরুষদের নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাওয়ার ঘটনাও ধরা পড়েছে।

Sponsored

Shyam Sundar In Article

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের অনিয়মের তথ্য সামনে আসছে। পশ্চিম মেদিনীপুরে এক ব্যক্তির বিরুদ্ধে বিধবা ভাতা নেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া ইমাম ভাতা, বার্ধক্য ভাতা এবং অন্যান্য সামাজিক প্রকল্পেও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Sponsored

Probe In Article

মুখ্যমন্ত্রীর কথায়, “জনগণের করের টাকায় চলা প্রকল্পে কোনও ধরনের জালিয়াতি বরদাস্ত করা হবে না। প্রকৃত প্রাপকরা সুবিধা পাবেন, কিন্তু ভুয়ো তথ্য দিয়ে কেউ সরকারি অর্থ আত্মসাৎ করলে আইনের মুখোমুখি হতে হবে।”
আরও খবর: তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

সরকারি সূত্রের খবর, উপভোক্তাদের তথ্য যাচাইয়ের জন্য জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং বিভিন্ন দফতরকে নিয়ে বিশেষ প্রক্রিয়া চালানো হচ্ছে। ভোটার তালিকা, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য নথি মিলিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আর্থিক তছরুপ এবং জালিয়াতির মামলাও দায়ের করা হতে পারে।

প্রশাসনিক মহলের মতে, একদিকে পুরনো প্রকল্পগুলিতে অনিয়মের তদন্ত, অন্যদিকে নতুন সামাজিক সুরক্ষা প্রকল্পে কঠোর যাচাই— এই দুই পথেই এগোতে চাইছে রাজ্য সরকার। ফলে আগামী দিনে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির উপভোক্তা তালিকায় বড়সড় পরিবর্তনও দেখা যেতে পারে।

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →