Sponsored

একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।
Sponsored

মকর সংক্রান্তি উপলক্ষে তিনি লেখেন, ''সকলকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।'' এছাড়া পৌষ মাসের শেষ দিন অর্থাৎ আজ বুধবার মাঘ বিহু। এই মর্মে তিনি লিখেছেন, ''সকলকে মাঘ বিহুর শুভেচ্ছা। এই প্রাণবন্ত উৎসব আমাদের সকল সম্প্রদায়ের মধ্যে নতুন করে আনন্দের সঞ্চার করুক এবং চেতনা জাগিয়ে তুলুক।''
Sponsored

পোঙ্গল দক্ষিণের খুব গুরুত্বপূর্ণ এক উৎসব। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী লেখেন, ''সকলকে পোঙ্গলের আন্তরিক শুভেচ্ছা। এই শুভ দিন আমার সমস্ত তামিল ভাইবোনদের জন্য সুস্বাস্থ্য, আনন্দ এবং সৌভাগ্য বয়ে আনুক।''
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
_
_
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







