কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল প্রকল্প। বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে নবান্নে প্রথমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Aswani Vaisnav) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই অভিযোগ উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য ১৪,২০৫ কোটি টাকা রেল বরাদ্দ করেছে কেন্দ্র। শুভেন্দুর কথায়, "ডবল ইঞ্জিন সরকার এখন কার্যকরভাবে কাজ করছে। রেল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি, এনওসি, প্রশাসনিক অনুমতি দ্রুত দেওয়া হবে। কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সহযোগিতার মাধ্যমে উন্নয়নই লক্ষ্য"

Sponsored

Sranchi In Article

বাংলায় আটকে থাকা রেল প্রকল্প (Rail Project), নতুন রেলপথ ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে শনিবার নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক রেল প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কথা হয় মেট্রো সম্প্রসারণ-সহ নতুন রেলপথ, বুলেট ট্রেন এবং ফ্রেট করিডর নিয়ে।

Sponsored

Merlin In Article

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, “রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে।” এই পারে বিগত তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আগের সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যুদ্ধ যুদ্ধ মনোভাব ছিল। আগের সরকার রেলের সঙ্গে কথা বলত না। রেলের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল রাজ্যের মানুষ।”

Sponsored

Camelia In Article

মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে রেল সংক্রান্ত ১ লক্ষ কোটিরও বেশি টাকার কাজ হবে। তৈরি হবে ১০২টি অমৃত ভারত স্টেশন। ৫৩৮টি আন্ডারপাস ও উড়ালপুল নির্মাণ করা হবে। বিশেষ জোর দেওয়া হবে মেট্রো সম্প্রসারণ। আন্ডারপাস তৈরির জন্য ইতিমধ্যেই রেলকে রাজ্য সরকার ৪০টিরও বেশি NOC দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, “BSF-র মতো রেলকেও জমি দেবে রাজ্য সরকার। যেখানে যেখানে প্রয়োজন, যেমন যা জমি লাগবে, রাজ্য রেলকে দেবে।”

Sponsored

Techno India In Article

মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, চিংড়িঘাটা ফ্লাইওভারের কাজ রেলের নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে আটকে থাকা সেবক-রংপো রেল প্রকল্পের জন্য ক্ষতিপূরণমূলক বনসৃজনের উদ্দেশ্যে ২০ একর জমি দ্রুত অনুমোদন করেছে রাজ্য সরকার। আরও ৭০টির বেশি রেল ওভারব্রিজ এবং আন্ডারপাস প্রকল্পের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্রও অল্প সময়ের মধ্যে দেওয়া হয়েছে বলে জানান মনোজ।

Sponsored

Shyam Sundar In Article

মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে রেল পরিকাঠামো উন্নয়নের সুবিশাল সুযোগ তৈরি হয়েছে। তাঁর দাবি, রাজ্যে ১০২টি অমৃত ভারত স্টেশনের আধুনিকীকরণ এবং ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে প্রস্তুত বলেও তিনি জানান।

Sponsored

Probe In Article

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রেল ক্ষেত্রে পরিবর্তনের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে রেল খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যের জন্য ১৪,২০৫ কোটি টাকার রেল বাজেট বরাদ্দ হয়েছে বলে দাবি শুভেন্দুর।

এরপরেই বিগত রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ উড়িয়ে শুভেন্দু জানান, “রেলের কাজে কোনওদিন রাজ্যকে বঞ্চনা করেনি প্রধানমন্ত্রী।” ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য ১৪,২০৫ কোটি টাকা রেল বরাদ্দ করেছে কেন্দ্র।

মুখ্যমন্ত্রী জানান, "ডবল ইঞ্জিন সরকার এখন কার্যকরভাবে কাজ করছে। রেল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি, এনওসি, প্রশাসনিক অনুমতি দ্রুত দেওয়া হবে। কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সহযোগিতার মাধ্যমে উন্নয়নই লক্ষ্য" উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহলে রেলের কাজ হবে বলেও আশ্বাস দেন শুভেন্দু। তাঁর কথায়, রেল মানচিত্রের বাইরে থাকা এলাকাগুলিতে জোর জোর দেওয়া হবে। রেল মানচিত্রে জুড়বে রাজ্যের একাধিক এলাকা।

বৈঠকের পরে রেলমন্ত্রীর (Rail Minister) সঙ্গে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ দেখতে যান মুখ্যমন্ত্রী।

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →