দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi Ray) দিল্লির বাড়ির ড্রয়িং রুমে। সেই বৈঠকেও ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvndu Adikari)। আর সন্ধেয় বীরভূমের সাংসদের বাড়ির চা-চক্রও হাজির শুভেন্দুও। সূত্রের খবর, লোকসভার (Lok Sabha) পরে এখন রাজ্যসভায় নজর বিদ্রোহীদের। সেখানকার ফর্মুলা তৈরি করতেই এই আড্ডা।
Sponsored

সোমবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। বিশেষজ্ঞদের মতে, যেভাবে লোকসভার মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরিয়ে কল্যাণকে আনা হয়েছে, তার মধ্যে ‘প্রক্রিয়াগত ত্রুটি’ রয়েছে। একেই হাতিয়ার করে নতুন ব্লকের চিঠি জমা পড়েছে। বৈঠকে ভূপেন্দ্র যাদব-ছাড়াও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। এনডিএ-কে সমর্থন করে তৃণমূল ব্লক যাতে কাজ করতে পারে, সেবিষয়ে তিনি দেখবেন বলে বিদ্রোহীদের আশ্বাস দিয়েছেন শুভেন্দু।
Sponsored

সেই বৈঠক নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন খবর চারবারে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi Ray) দিল্লির বাড়ির ড্রয়িং রুমে বসছে চা-চক্র। আর সেই সান্ধ্যকালীন আড্ডায় বিশেষ অতিথি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। সূত্রের খবর, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে রফাসূত্র মেলাতেই এই উদযাপন।
Sponsored

অতিথি আপ্যায়নে রাজনৈতিক মহলে সুনাম সাংসদ-অভিনেত্রী শতাব্দীর। তিনি অতিথি-বৎসল বলেই পরিচিত। এদিন চা-চক্রের জন্যে ভেজ ও নন-ভেজ— দু’ধরনের স্ন্যাক্সই রয়েছে। সঙ্গে ধোঁয়া ওঠা গরম চা-সহ পানীয়। সেখানে কোন বিষয় নিয়ে চায়ের কাপে তুফান উঠবে তা নিয়েই জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, লোকসভার পরে এখন রাজ্যসভায় নজর বিদ্রোহীদের। সেখানের ফর্মুলা তৈরি করতেই এই আড্ডা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







