৬৫ বছর ঊর্ধ্ব বিভাগে হাই জাম্পে ব্রোঞ্জ পদক জিতে আন্তর্জাতিক মঞ্চে নজির গড়ে ঝাড়গ্রামে ফিরলেন প্রাক্তন বিধায়ক ও প্রবীণ ক্রীড়াবিদ চুনিবালা হাঁসদা (Chunibala Hansda)। বয়স যে কেবল সংখ্যা—তাঁর এই সাফল্য ফের সেই বার্তাই তুলে ধরল। ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লির বাসভবনে ফিরতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান তাঁর কন্যা বীরবাহা হাঁসদাসহ (Birbaha Hansda) পরিবারের সদস্যরা। ফুল দিয়ে সংবর্ধনা ও মিষ্টিমুখ করিয়ে তাঁর সাফল্য উদযাপন করা হয়। মায়ের হাতে পদক দেখে আবেগাপ্লুত হন মন্ত্রী-কন্যা।
অনন্য নজির! আন্তর্জাতিক ক্রীড়া-মঞ্চে পদক জয় মন্ত্রী বীরবাহার মা প্রাক্তন বিধায়ক চুনিবালার
Sponsored

বাড়ি ফিরে চুনিবালা জানিয়েছেন, দেশের বাইরের একাধিক প্রতিযোগীর সঙ্গে খেলায় তৃতীয় স্থান অর্জন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভারতের হয়ে পদক জেতা তাঁর কাছে গর্বের বিষয়। বাড়িতে ফিরে সকলের ভালোবাসা ও অভ্যর্থনা পেয়ে তিনি আরও অনুপ্রাণিত হয়েছেন এবং যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বীরবাহা বলেন, “আজকের দিনটি আমাদের পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বিদেশের মাটি থেকে পদক নিয়ে ফিরেছে—এটা আমাদের কাছে বড় আনন্দের। তিনি যেন সুস্থ থাকেন এবং আগামীদিনে আরও পদক জিতে ঝাড়গ্রামের নাম উজ্জ্বল করেন।” উল্লেখ্য, বয়স যে কেবল একটি সংখ্যা—তার প্রমাণ আবারও দিলেন চুনিবালা হাঁসদা। পশ্চিম এশিয়ার একটি আন্তর্জাতিক প্রবীণ ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। তাঁর আদি বাড়ি বিনপুরের আক্রো গ্রামে হলেও বর্তমানে তিনি ঝাড়গ্রাম শহরে পরিবারের সঙ্গে থাকেন। দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের মাস্টার্স ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিমধ্যেই বহু সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। আরও পড়ুন: বাদুড়িয়া যুবক খুনে গ্রেফতার BDO-র সঙ্গীও!
Sponsored

সম্প্রতি দুবাইয়ের Zayed Sports City Stadium প্রাঙ্গণে আয়োজিত ওপেন মাস্টার্স গেমস ২০২৬ প্রতিযোগিতায় ৩০ বছর ঊর্ধ্ব বিভিন্ন দেশের প্রায় ২৫ হাজার প্রতিযোগী অংশ নেন। ৬৫ বছর ঊর্ধ্ব বিভাগে হাই জাম্পে অংশ নিয়ে চুনিবালা হাঁসদার তৃতীয় স্থান অর্জন করেন। তাঁর এই সাফল্যে জেলার ক্রীড়ামহল ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







