বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকায় নিজে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে নয়টি দফতর পাঁচ মন্ত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, সেই দফতরগুলিও একাধিক ঘোষণা করে ফেলেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু (Suvendu Adhikari)। দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে। ফলে জল্পনা শুরু হয়েছে নতুন করে কোন বার্তা দিল্লি (Delhi) থেকে নিয়ে আসবেন বাংলার মুখ্যমন্ত্রী (CM, West Bengal)।
Sponsored

একদিকে বাংলায় ক্ষমতা দখল করে কাজ শুরু করলেও ৩০-এর বেশি দফতরে এখনও কাজ শুরু করা যায়নি। কারণ এখনও মন্ত্রিসভার পুরোপুরি বন্টন হয়নি। ফলে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে মন্ত্রিসভার (cabinet) বাকি মন্ত্রীদের নামের অনুমোদন কি দিল্লি থেকে নিয়ে আসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM, West Bengal), সেই সম্ভাবনা তৈরি হয়েছে।
Sponsored

Sponsored

রাজ্যে ক্ষমতার ১১ দিনে প্রতিটি পদক্ষেপে বারবার মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীরা গুরুত্ব দিয়েছেন সিএএ-তে নাম তোলার ক্ষেত্রে। যে কোনও কেন্দ্র বা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভোটার তালিকায় নাম থাকা আবশ্যক। অথচ বৈধ নাগরিক হিসাবে ছাড়পত্র না পাওয়ায় সেই সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক হাজার শরণার্থী। ফলে যদি সিএএ-তে (CAA) নাগরিকত্ব (citizenship) দেওয়ার কাজ দ্রুততর হয়, তবে সেই ভোটাররা বৈধতা পাবেন। ফলে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই পদ্ধতি দ্রুত কার্যকর করার আবেদনও করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাও ধারণা রাজনৈতিক মহলে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







