“বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”-শপথগ্রহণ অনুষ্ঠানেই বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) সঙ্গে প্রথম সাক্ষাতেই বললেন মুথ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, বেলা ১১ নাগাদ লোকভবনে পশ্চিমবঙ্গের ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নেনে রবি। অনুষ্ঠানের পরেই তাঁর মুখোমুখি হয়ে তাঁকে বাংলায় ভালো থাকার পাসওয়ার্ড জানান মুখ্যমন্ত্রী। 
Sponsored

৩ বছর ৪মাস বাংলার দায়িত্ব সামলানোর পরে ৫ মার্চ আচমকাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় তামিলনাড়ুর রাজ্যপাল (Tamilnadu Governor) আর এন রবিকে (R N Rabi)। পরে তামিলনাড়ু থেকে সরিয়ে রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল (West Bengal Governor) হিসেবে নিযুক্ত করা হয়। নাগাল্যান্ড ও তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন সেখানকার অবিজেপি সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়ান রবি। বিশেষ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে উত্যক্ত করেন বলে অভিযোগ। 
Sponsored

এদিন শপথগ্রহণের পরই থ্রোন রুম থেকে বেরিয়ে ভিজিটার্স রুমে চলে যান রাজ্যপাল। তবে, প্রথা মেনে তাঁর সঙ্গে যাননি মুখ্যমন্ত্রী। থ্রোন রুমেই কিছুক্ষণ থেকে লোকভবন থেকে মমতা বেরিয়ে যাওয়ার সময় মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানান, রাজ্যপাল চা-চক্রের জন্য ভিজিটার্স রুমে অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রী থ্রোন রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় করিডরে সস্ত্রীক রাজ্যপালের সঙ্গে তাঁর দেখা হয়। কারণ তাঁরা তখন মুখ্যমন্ত্রীকেই স্বাগত জানাাতে আসছিলেন। তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। পরিয়ে দেন মুখ্যমন্ত্রী উত্তরীয়।
Sponsored

এর পরেই সংবাদ মাধ্যমের ফ্ল্যাসের ঝলকানির মধ্যেই মমতা বার্তা দেন, “বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”। রাজনৈতিক মহলের মতে, রবিকে বাংলায় ভালো থাকার পাসওয়ার্ড জানালেন মুখ্যমন্ত্রী।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







