রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে আনা হল সুব্রত গুপ্তকে (Subrata Gupta)। অন্যদিকে নতুন আপ্ত সহায়কের পাশাপাশি মুখ্যমন্ত্রীর দুজন যুগ্ম সহায়ক বেছে নেওয়া হল রাজ্যের আধিকারিকদের মধ্যে থেকে। উপদেষ্টার পদে প্রবীণ আধিকারিক বেছে নেওয়া হলেও যুগ্ম সহায়ক (Joint Secretary) পদে আনা হল দুই তরুণ আইএএস-কে (IAS)।
Sponsored

রবিবার রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়কের (Joint Secretary) নাম ঘোষণা করা হল। তাঁরা হলেন - আইএএস পি প্রমথ ও আইএএস নবনীত মিত্তল। সোমবারই নবান্নে প্রথম বড় আকারের প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময়ই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এই দুই আধিকারিক।
Sponsored

Sponsored

নির্বাচন ঘোষণা হওয়ার সময় থেকে রাজ্যের প্রশাসনিক পদে রদবদল নিত্য নৈমিত্তিক করে তুলেছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার শপথ গ্রহণের পরে সেই পরিবর্তিত আধিকারিকদের উপরও কতটা ভরসা করছে বিজেপি, তা নিয়েও উঠছে প্রশ্ন। নির্বাচনের সময়ে এই দুই আইপিএসের মধ্যে পি প্রমথ ছিলেন ক্ষুদ্র-কুটির শিল্প ও বস্ত্র দফতরের যুগ্ম সচিব ছিলেন। অন্যদিকে নবনীত মিত্তল ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







