রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এখনও পর্যন্ত মাত্র পাঁচ জন মন্ত্রীকে বিভিন্ন দফতর ভাগ করে দেওয়া হলেও এবার রাজ্যের ৪১ টি দফতরকে (government departments) সক্রিয় করার প্রক্রিয়া শুরু মুখ্যমন্ত্রীর (Chief Minister)। বুধবার রাজ্যের ৪১ দফতরের শীর্ষ আধিকারিকদের (senior officials) নিয়ে বৈঠক করবেন তিনি। কার্যত রাজের সব মন্ত্রিত্বই মুখ্যমন্ত্রী নিজের নজরে রেখে পরবর্তী পদক্ষেপ নেবেন, এমনটাই ইঙ্গিত এই বৈঠকের ঘোষণার পরে।
পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Sponsored

রাজ্যের পাঁচ নির্বাচিত সদস্যকে নয়টি দফতর ভাগ করে দেওয়া হয়েছে। তবে বুধবার যে বৈঠক ডাকা হয়েছে সেখানে ৪১টি দফতরকে নিয়েই আলোচনা হবে বুধবার দুপুর দুটোয় নবান্ন (Nabanna) সভাগরে এই বৈঠক ডাকা হয়েছে। জানানো হয়েছে মূলত তিনটি বিষয় আলোচনা হবে সেই বৈঠকে।
Sponsored

নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি দফতরের শীর্ষ পদাধিকারী পাঁচজন আধিকারিক (senior officials) দফতরের প্রতিনিধিত্ব করবেন। এই বৈঠকে সেখানে প্রতিটি দফতর এবং তার সব থেকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির কোন খাতে কত টাকা রয়েছে, কত খরচ হয়েছে, তা নিয়ে তথ্য পেশ (review meeting) করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দফতর চালাতে বা প্রকল্প নিরূপণ কি ধরনের বাধা বা সমস্যা তৈরি হচ্ছে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

Sponsored

সেই সঙ্গে নবগঠিত রাজ্য সরকারের আগামী ৬ মাসের পরিকল্পনা (future planning) করা হবে বুধবারের বৈঠকে। আগামী দু বছরে কোন কোন লক্ষ্য অর্জন করতে চাইছে নতুন সরকার, তার মিড টার্ম পরিকল্পনা করা হবে এই বৈঠকে, জানানো হয়েছে নির্দেশিকায়। সোমবার নিজের দফতর পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষ জানিয়েছিলেন আধিকারিকদের থেকে প্রকল্প নিরূপণে কি ধরনের সমস্যা রয়েছে, তা জানার প্রক্রিয়া শুরু করেছেন মন্ত্রী। তারই পথে মুখ্যমন্ত্রী ৪১ দফতরের সমস্যার সমাধানের খোঁজে বুধবারের বৈঠকে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







