স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার (J P Nadda) সঙ্গে সাক্ষাতের পরে স্পষ্ট করে দিলেন বাংলা এবার থেকে স্বাস্থ্য ক্ষেত্রে (health sector) সম্পূর্ণভাবে ডবল ইঞ্জিন সুবিধা পাবে। সেই মতো স্বাস্থ্য ক্ষেত্রে প্রায় ৩ হাজার কোটি টাকা চলতি অর্থবর্ষে কেন্দ্রের থেকে ছাড়পত্র পেল বাংলা। তার মধ্যে ৫০০ কোটি টাকা শনিবারই রাজ্যের তহবিলে ঢুকে গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে নতুন চারটি মেডিক্যাল কলেজ (medical college) থেকে স্বাস্থ্য ক্ষেত্রে তিন মাসের মধ্যে নিয়োগের ঘোষণাও করলেন শুভেন্দু অধিকারী।
স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Sponsored

ইতিমধ্যেই রাজ্যে আয়ুষ্মান প্রকল্পের সূচনার ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও রাজ্যে স্বাস্থ্য মন্ত্রী এখনও ঘোষিত হয়নি। ফলে কোন পদ্ধতিতে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন মানুষ, তা এখনও স্পষ্ট নয়। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী জানান, জুলাই মাসের মধ্যে আয়ুষ্মান প্রকল্পের (Ayushman Bharat) কার্ড দিয়ে দিতে পারা যাবে, বলে আশাবাদী। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য এগ্রিমেন্ট দিল্লিতে হবে। সেই চুক্তি স্বাক্ষরিত হলে রাজ্যে বসবাসকারী স্থায়ী বাসিন্দারা আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন। সেই সঙ্গে কর্মসূত্রে যারা বাইরে আছেন, পড়াশোনার জন্য যারা বাইরের রাজ্য়ে আছেন তাঁরাও সুবিধা পাবেন এই প্রকল্পের। এই প্রকল্পে ইতিমধ্যেই ৯৭৬ কোটি টাকা বাংলার জন্য বরাদ্দ করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক।
Sponsored

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে যে তথ্য কেন্দ্রের স্বাস্থ্য দফতর থেকে পাওয়া গিয়েছে, সেই তথ্য পেশ করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে অনুমোদিত পদ অনুযায়ী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী নিয়োগ মাত্র ৫৩ শতাংশ। কেন্দ্রীয় গড়ের তুলনায় এই মাত্রা খুব খারাপ। আগামী তিন মাসের মধ্যে সেই সব শূন্য পদে চিকিৎসক, নার্স নিয়োগ করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Sponsored

রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের সুপারিশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের চারটি প্রশাসনিক জেলা আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে কোনও মেডিক্যাল কলেজ (medical college) নেই। এই জেলাগুলিতে মেডিক্যাল কলেজ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছেন তিনি। লিখিত আবেদনও রাজ্যের তরফে জানানো হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় জমির হিসাব দিয়ে প্রস্তাব আকারে পাঠানো হবে বলে জানান তিনি। উত্তরবঙ্গের এইমসের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তার সব রকম প্রস্তাবও পাঠানোর কথা এদিন জানান মুখ্যমন্ত্রী।
Sponsored

Sponsored

কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যের সব মহকুমা স্তর পর্যন্ত স্বাস্থ্য ক্ষেত্রে প্রচারের জন্য কেন্দ্র থেকে তিনটি দল আসার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের তরফ থেকে সব সুপার স্পেশালিটি হাসপাতালগুলির অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল তৈরি করা হবে। সেই চিকিৎসকদের দল বিএমওএইচ স্তর পর্যন্ত অল্প সময়ের প্রশিক্ষণ দেওয়ার কাজ করবেন। মূলত কোন কোন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যে চালু হল। সেই প্রকল্পগুলি রাজ্যের প্রত্যন্ত এলাকার হাসপাতাল পর্যন্ত যাতে চালু ও প্রয়োগ হয় সঠিকভাবে, তার প্রশিক্ষণ দেওয়া হবে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







