বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত সাধনার জগতে পথ চলা থামল বর্ষীয়ান শিল্পীর। খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ সঙ্গীত মহল। সমাজমাধ্যমে শোকবার্তা পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর
Sponsored

প্রজন্মের পর প্রজন্ম অর্ঘ্য সেনের গানের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীতের আত্মিক স্পর্শ খুঁজে পেয়েছে। শুধু শিল্পী নয় তিনি এক অনুভূতির নাম, রবীন্দ্র সংগীতের সুরেলা জগতে এক অনন্য ভাবনার নাম অর্ঘ্য সেন।১৯৯৭ সালে তিনি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পান। পরবর্তীতে ‘টেগোর ফেলো’ সম্মানও দেওয়া হয় তাঁকে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতাও ছিল। বুধের সকালে সকলকে বিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, 'বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া বাংলা সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি।
আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।'
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







