কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনাম

অপরাধের তথ্য গোপন নয়, সব অভিযোগ নথিভুক্ত করুন: ৫০০ থানায় সাইবার হেল্পডেস্ক চালু করে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের ৫০০টি থানায় সাইবার হেল্পডেস্ক, প্রতিটি থানায় উইমেন হেল্পডেস্ক এবং দুর্গা সুরক্ষা স্কোয়াডের উদ্বোধন

অপরাধের তথ্য গোপন নয়, সব অভিযোগ নথিভুক্ত করুন: ৫০০ থানায় সাইবার হেল্পডেস্ক চালু করে বার্তা মুখ্যমন্ত্রীর

অপরাধের তথ্য গোপন না করে প্রতিটি অভিযোগ নথিভুক্ত করার জন্য পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikarri)। বৃহস্পতিবার, নবান্নে অনলাইন প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest), সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপরাধের মতো সাইবার জালিয়াতি রুখতে রাজ্যজুড়ে থানায় থানায় 'সাইবার হেল্প ডেস্ক' (Cyber Help Desk) চালু করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "ব্যাধি লুকিয়ে রাখলে তার চিকিৎসা সম্ভব নয়। তাই মহিলা, শিশু বা অন্য যে কোনও অপরাধের অভিযোগ এলে তা নথিভুক্ত করুন, এফআইআর করুন এবং কেন্দ্রের কাছে সঠিক তথ্য পাঠান।" একইসঙ্গে রাজ্যের ৫০০টি থানায় সাইবার হেল্পডেস্ক, প্রতিটি থানায় উইমেন হেল্পডেস্ক এবং দুর্গা সুরক্ষা স্কোয়াডের উদ্বোধন করেন তিনি।

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার নবান্নে (Nabanna) পুলিশের (Police) আধুনিকীকরণ সংক্রান্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে বহু অপরাধের তথ্য কেন্দ্রের কাছে পাঠানো হয়নি। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে। তাঁর বক্তব্য, "আমরা যদি জানতে না পারি রাজ্যে কোন ধরনের অপরাধ বাড়ছে, তাহলে তার মোকাবিলার পরিকল্পনা করব কীভাবে?" তাই কোনও অভিযোগ চাপা না দিয়ে যথাযথভাবে নথিভুক্ত করার নির্দেশ দেন তিনি। শুধু অভিযোগ গ্রহণ নয়, প্রতারণার শিকার ব্যক্তিকে দ্রুত আইনি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Sponsored

Merlin In Article

নারী সুরক্ষাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আরজি কর-কাণ্ডের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই প্রতিটি থানায় উইমেন হেল্পডেস্ক চালু করা হয়েছে। পাশাপাশি ২১৩টি মোটরসাইকেল নিয়ে গঠিত দুর্গা সুরক্ষা স্কোয়াড রাজ্যজুড়ে মহিলাদের নিরাপত্তা জোরদার করবে।

Sponsored

Camelia In Article

সাইবার অপরাধ মোকাবিলায় প্রতিটি থানায় ২৪ ঘণ্টার সাইবার হেল্পডেস্ক চালু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, প্রতারণার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় সাইবার ক্রাইম পোর্টাল এবং ১৯৩০ হেল্পলাইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য রাজ্য স্তরে সাইবার নিরাপত্তার দায়িত্বে একজন সিনিয়র আধিকারিক নিয়োগ করা হবে, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় করবেন।

Sponsored

Techno India In Article

পুলিশের কাজের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করা হবে না বলেও এদিন ফের আশ্বাস দেন শুভেন্দু। তাঁর মতে, পুলিশের পুরনো সুনাম ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। পুলিশের তরফে জানানো হয়েছে, সাইবার অপরাধের অভিযোগ জানাতে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP)-এর পাশাপাশি ১৯৩০ হেল্পলাইনের ব্যবহার বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। আর্থিক প্রতারণার ক্ষেত্রে যত দ্রুত অভিযোগ জানানো যাবে, প্রতারিত অর্থ আটকে দেওয়ার সম্ভাবনাও তত বাড়বে। তাই 'গোল্ডেন আওয়ার'-এর মধ্যেই অভিযোগ জানানোর পরামর্শ দিচ্ছে পুলিশ।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →