আজ পর্যন্ত যে দৃশ্য দেখেনি শীর্ষ আদালত। একজন মুখ্যমন্ত্রী নিজে মামলার সওয়াল করছেন। তিনি আইনজীবী। সেই কারণে সুপ্রিম কোর্ট (Supreme Court) অনুমতিতে নিজের সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মামলাকারী মমতার হয়ে সওয়াল করেছেন বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান। মুখ্যমন্ত্রীর হয়ে পক্ষে মোট তিন জন আইনজীবী সওয়াল করছেন। সিব্বাল, সিংভি অনলাইন এবং শ্যাম দিওয়ান কোর্টে উপস্থিত হয়ে সওয়াল করছেন।
Sponsored

ঐতিহাসিক ঘটনার সাক্ষী দেশ। SIR বিরোধিতায় দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী। এই প্রথম দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করছেন। বুধবার সকালে কার্যত নজিরবিহীন দৃশ্যের সাক্ষী রইল রাজধানী। এদিন সকাল দশটা পাঁচ মিনিট নাগাদ বিচারপতিদের প্রবেশ করার রাস্তা দিয়ে শীর্ষ আদালতে (Supreme Court) পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। গেট পাস আগে থেকেই ইস্যু করা ছিল। নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রও দেওয়া হয়েছে। শুনানি শুরুর বেশ খানিকটা আগে সুপ্রিম কোর্টে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী। শুনানির শুরুতে এজলাসে প্রথমসারিতে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে ছিলেন মমতা।
Sponsored

SIR মামলার অভিযোগে বলা হয়েছে, ১ কোটি ৩৬ লক্ষ লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় ফেলা হয়েছে। ৬৩ লক্ষ হিয়ারিং বাকি। হিয়ারিং শেষ করার জন্য মাত্র ৪ দিন হাতে। ৮৩০০ মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। কীভাবে শেষ হবে বাংলার এসআইআর? পশ্চিমবঙ্গ থেকে সব মাইক্রো অবজারভারকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হোক। মাইক্রো অবজারভাররা যেন কোনও আইনি ক্ষমতা ব্যবহার না-করেন।
Sponsored

এদিন সওয়ালে মমতার আইনজীবী শ্যাম দিওয়ানের প্রশ্ন, ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং বলতে কী বোঝানো হচ্ছে? লিস্ট একমাত্র কমিউনিকেশন মাধ্যম হতে পারে না- প্রধান বিচারপতি সূর্যকান্ত কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী- যাঁদের ত্রুটি আছে, তাঁদের সবাইকে নোটিশ জারি করা হয়েছে। যে সব ভোটারের বিরুদ্ধে ফর্ম-৭ জমা পড়েছে, তাঁদের নাম অনলাইনে প্রকাশ করার আর্জি জানিয়েছেন তিনি।
Sponsored

নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করেনি-অভিযোগ শ্যাম দিওয়ানের। তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সওয়ালের শুরুতে বিচারপতিদের বিপক্ষের আইনজীবীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
Sponsored

সওয়ালে মমতা বলেন, "বিচারের বাণী নিভৃতে কাঁদছে। আমি একজন সাধারণ মানুষ, নির্বাচন কমিশন ৬ বার চিঠি লিখেছি। কোন জবাব পাইনি। আমি আমার নিজের জন্য লড়াই করছি না, আমার দলের জন্য লড়াই করছি না। মমতা বলেন, এখনকার দিনে টেগোরকে কীভাবে লেখা হবে, কেউ জানে না। এরা মিসম্যাচ করছে কীভাবে শুনুন, বিয়ের পরে মেয়েদের পদবি বদলে গেলেই মিসম্যাচ বলা হয়েছে। বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরা আপনার অর্ডার মানছে না। আধার কার্ড মানছে না, কাস্ট সার্টিফিকেট মানছে না। এরা বাংলাকে বেছে নিয়ে নিশানা করছে। ১০০-র উপরে লোক মারা গেছেন, ভাবুন একবার, স্যার। লোকে আত্মহত্যা করেছে। আমরা সুবিচার চাই।"
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







