কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনাম

ভুয়োদের বাদ দিয়ে যোগ্যদের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা’র টাকা, নারী ক্ষমতায়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

ভুয়োদের বাদ দিয়ে যোগ্যদের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা’র টাকা, নারী ক্ষমতায়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

“প্রধানমন্ত্রীর গ্যারান্টি থেকে আমরা অনেকটা এগোলাম”- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে নারী ক্ষমতায়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার, রাজ্যের মহিলাদের বহুল প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’র আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, “জনগণের ট্যাক্সের টাকা কোনো অভারতীয় বা ভুয়ো উপভোক্তাকে দিতে পারব না। দেখতে হবে নিয়মের বাইরে যেন একটি টাকাও অপচয় না হয়।”

Sponsored

Sranchi In Article

এদিন আগের তৃণমূল (TMC) আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের তথ্য যাচাই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। জানান, লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় ২ কোটি অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে। স্ক্রুটিনির পরে দেখা গিয়েছে, এর মধ্যে ২৬ লক্ষ উপভোক্তা আদতে ভারতীয় নাগরিক নন, অনেকে মৃত এবং অনেকে স্থানান্তরিত। শুভেন্দুর কথায়, “জনগণের খয়রাতি টাকা অভারতীয়রা পেতে পারেন না। তাই এই ঝাড়াই-বাছাইয়ের প্রয়োজন ছিল। গত ৩ জুন আমরা মাত্র ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে (Account) টাকা পাঠিয়েছিলাম, কারণ তথ্যে চরম গরমিল ছিল।” 

Sponsored

Merlin In Article

মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার জন্য মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে। ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলা যোগ্য। উপযুক্ত ও যোগ্য প্রাপকদের চিহ্নিত করে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রায় ১ কোটি ১০ লক্ষ যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয়েছে। বাকিদের টাকাও বুধবার বিকেলের মধ্যেই ঢুকে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা এখনও আবেদন করতে পারেননি, তাঁরা ফর্ম পূরণ ও আবেদনের জন্য পুরো জুলাই ও আগস্ট মাস সময় পাবেন। 

Sponsored

Camelia In Article

আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরাCAA-তে আবেদন করেছেন, তাঁরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এমনকী ট্রাইব্যুনালে যাঁদের আবেদন ঝুলে রয়েছে, চূড়ান্ত বাতিল না হওয়া পর্যন্ত তাঁরাও টাকা পাবেন। পাহাড়ি এলাকার নেপালি ও গোর্খারাও এই টাকা পেয়েছেন, আমরা কাউকে বাদ দেব না।” 

Sponsored

Techno India In Article

বিরোধীদের কটাক্ষ করে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “১২ পাতার ফর্ম নিয়ে অনেকে সমালোচনা করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে মাত্র ৪টি পাতা পূরণ করতে হয়েছে। এই তথ্যভাণ্ডার আগামীদিনে অন্যান্য সরকারি প্রকল্পেও কাজে আসবে।” একইসঙ্গে তিনি বলেন, “আমরা কোনো দলবাজি বা এ পক্ষ-ও পক্ষ করিনি। এই অনুষ্ঠানে সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে।” বক্তৃতার শেষে শুভেন্দু বলেন, "এটা কোনও ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা। তাই যোগ্য মানুষই এই সুবিধা পাবেন।" তাঁর দাবি, নারীশক্তির আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

Sponsored

Shyam Sundar In Article

নারী ক্ষমতায়নে একগুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, মহিলাদের উচ্চশিক্ষার জন্য এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হবে। সরকারি বাসে মহিলাদের যাতায়াতের জন্য দ্রুত ‘পিং কার্ড’ (Pink Card) চালু করবে সরকার।

Sponsored

Probe In Article

নারী নিরাপত্তায় মুখ্যমন্ত্রী জানান, ”‘অভয়া’ আর না! আমরা মহিলাদের উপর কোনও অত্যাচার বরদাস্ত করব না। সমস্ত পুরনো ঘটনার বিচার হবে।” মহিলাদের নিরাপত্তায় পুলিশের বিশেষ হেল্প ডেস্ক ও ‘দুর্গা স্কোয়াড’ (Durga Squad) গঠন করা হচ্ছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়, নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিভিন্ন দফতরের রাষ্ট্রমন্ত্রীরা, মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে পাঁচ জেলার পাঁচজন উপভোক্তার হাতে প্রতীকীভাবে অন্নপূর্ণা যোজনার সংশাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

প্রসূতি মায়েদের জন্য ১০২টি বিশেষ অ্যাম্বুল্যান্স পরিষেবা শুরু হয়েছে। পাশাপাশি কেন্দ্রের মাতৃ বন্দনা প্রকল্পে ৫ হাজার টাকার সঙ্গে রাজ্য আরও ১৬ হাজার টাকা যোগ করবে। ফলে প্রসূতি মায়েরা মোট ২১ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন।

কর্মসংস্থানেও মহিলাদের অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন শুভেন্দু। তিনি জানান, এক লক্ষ কর্মসংস্থান  তৈরি এবং সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলাদের সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে 'জিরো টলারেন্স'  নীতি গ্রহণের কথাও ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মালতী রাভা রায় বলেন, ২৫ থেকে ৬০ বছর বয়সি, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত নন এবং আয়করদাতা নন— এমন মহিলারাই এই প্রকল্পের আওতায় আসবেন। আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর মাধ্যমে পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ রাখা হয়েছে।

মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক পোর্টাল তৈরি করা হয়েছে, যেখানে উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে। কোনও ব্যক্তি চাইলে সেই তালিকা নিয়ে আপত্তি বা দাবি জানাতে পারবেন। তাঁর দাবি, এই প্রকল্পের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত।

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →