২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন কাউকে কোচ করার ভাবনা চিন্তা করছে সিএসকে টিম ম্যানেজমেন্ট। কিন্তু মহেন্দ্র সিং ধোনিই ( MS Dhoni) এখন সব থেকে বড় বাধা চেন্নাইয়ের । কারণ অনেক কোচই মনে করছেন, ধোনি গোটা দলকে নিয়ন্ত্রণ করেন। সিএসকে ধোনির প্রভাবের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন অনেকে। স্বাধীন ভাবে কাজের পরিবেশ নিয়ে দ্বিধাগ্রস্ত অনেক কোচই।
Sponsored

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সিএসকে দলের কোচ হওয়ার জন্য একাধিক ভারতীয় ক্রিকেটারের কাছে প্রস্তাব গিয়েছে। তাঁদের মধ্যে চেন্নাইয়েরই এক প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে গত মরশুমে কথা হয়েছিল। কোনও কোচই সিএসকে দলের কোচের হটসিটে বসতে রাজী নন। তাদের ধারণা, ধোনি ( MS Dhoni) দলে থাকাকালীন চেন্নাইয়ের কোচ হিসাবে স্বাধীন ভাবে কাজ করা সম্ভব নয়। কারণ ধোনির মতো ক্রিকেটার দলের সঙ্গে যুক্ত, তাহলে দলের পুরো নিয়ন্ত্রণ কোচের হাতে থাকে না।
Sponsored

২০২৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিন বার আইপিএলের লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে চেন্নাই। সাফল্যের খোঁজে কোচ পরিবর্তনের কথা ভাবছেন সিএসকে থিঙ্ক ট্যাঙ্ক। স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming) উপর তাঁরা আর আস্থা রাখতে পারছেন না। প্রথম দফায় ২০০৯ থেকে ২০১৫ এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে চেন্নাইয়ের কোচ ফ্লেমিং। দলকে অতীতে যথেষ্ট সাফল্য এনে দিলেও কয়েক মরসুম ধরে তিনি ব্যর্থ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







