নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিায় চালু করেছে তাতে গোটা দেশেই চরম আতঙ্কে মহিলারা। বিহারের পরে বাংলাতেও তা প্রমাণিত। আদতে এসআইআরে (SIR) বাংলার মহিলাদের ভোট কাটার যে চক্রান্ত বিজেপি নির্বাচন কমিশনকে (Election Commission) দিয়ে করেছে, তা তাদের ভয়েরই প্রতিফলন। ধর্মতলায় বাংলা-বিরোধী বিজেপির গণতন্ত্র হরণের প্রতিবাদে তৃণমূলের ধর্না মঞ্চ (dharna mancha) থেকে এভাবেই সরব হলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।
Sponsored

নারী দিবসে যেখানে বাংলায় নারীদেরই সমাজে এগিয়ে আসার বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই বিজেপির অপচেষ্টার বিরুদ্ধে সরব চন্দ্রিমা। তিনি প্রশ্ন তোলেন, একটা প্রক্রিয়া চলছে - মেয়েদের ভোট কাটতে হবে। ভয় পেয়েছে তাই মেয়েদের ভোট কাটতে হবে। বেছে বেছে কেন মেয়েদের, সংখ্যালঘু মেয়েদের টার্গেট কেন করা হচ্ছে। মেয়েদের পদবী (surname) বিয়ের পরে বদলাতে পারে। তাহলেই তাঁদের কেটে দিতে হবে?
Sponsored

যেভাবে কাজ করছে নির্বাচন কমিশন (Election Commission), তাতে যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে বাংলার মেয়েদের, তাও ব্যাখ্যা করেন চন্দ্রিমা (Chandrima Bhattacharya)। সেখানেও তাঁর প্রশ্ন, এত লোককে অ্যাডজুডিকেশনের (adjudication) মধ্যে রেখেছে। তার মধ্যে মেয়েরা বড় সংখ্যায় রয়েছে। তাঁদের মানসিক কষ্ট দেওয়ার রাস্তা তৈরি করেছেন। গণতন্ত্র এমনটা বলে না। কে নাগরিক আর কে নাগরিক না সেটা নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়ার কথা না।
Sponsored

আরও পড়ুন : রাষ্ট্রপতিকে দাঁড় করিয়ে রেখে অসম্মান! প্রধানমন্ত্রীকে সংবিধান প্রশ্নে জবাব মুখ্যমন্ত্রীর
Sponsored

আদতে নির্বাচনের আগে শুধুমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বলেই যে কোনও ইস্যুতে বিজেপি বাংলাকে অপমান করার চেষ্টা করছে, ধর্না মঞ্চ থেকে এমন অভিযোগও তোলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সঙ্গে দাবি করেন, মুখ্যমন্ত্রীর অপমানের জবাব বাংলার মহিলারাই দেবেন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







