প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০ শতাংশ। ২০২৫ সালের পাশের হার ছিল ৮৭.৯৮ শতাংশ। অর্থাৎ এ বছর ৩.১৯ শতাংশ কমেছে পাশের হার। তবে বোর্ডের তরফে কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। ছাত্রছাত্রীদের শুধু মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে স্কুল থেকে।
সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %
Sponsored

চলতি বছর সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল মোট ১৭ লক্ষ ৮০হাজার ৩৬৫ পরীক্ষার্থী। এর মধ্যে ১৭লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন পরীক্ষা দিয়েছিল এবং ১৫লক্ষ ০৭হাজার ১০৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আরও পড়ুন: তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার
Sponsored

কোন কোন ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট
https://cbseresults.nic.in/ অথবা https://www.cbse.gov.in/ -দেখা যাবে রেজাল্ট। সিবিএসই ২০২৬-এর দশম এবং দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হয় ১১ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয় ১০ এপ্রিল। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার ৬.৭৩ শতাংশ বেশি। সারা দেশে সর্বোচ্চ পাশের হার ৯৫.৬২ শতাংশ। সবচেয়ে কম পাশের হার প্রয়াগরাজে (৭২.৪৩ শতাংশ)।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







