পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে আরও পরীক্ষা বাতিলে পথে সিবিএসই। বাহরিন (Bahrain), ইরান (Iran), কুয়েত (Kuwait), ওমান (Oman), কাতার, সৌদি আরব (Saudi Arabia) এবং সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates) দ্বাদশ শ্রেণির বাকি বোর্ড পরীক্ষাগুলি বাতিল করার কথা জানাল সিবিএসই (Central Board of Secondary Education)। সিদ্ধান্ত অনুযায়ী ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত নির্ধারিত পরীক্ষাগুলি বাতিল (Cancel) করা হয়েছে।
পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা
Sponsored


Sponsored

এর আগে সিবিএসই-র (CBSE) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ মার্চ, ৩ মার্চ, ৫ মার্চ, ৭ মার্চ এবং ৯ মার্চ নির্ধারিত দশম ও দ্বাদশ শ্রেণির বেশ কিছু বোর্ড পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বোর্ড জানিয়েছে, ওই তারিখগুলিতে নির্ধারিত দুই শ্রেণির পরীক্ষাগুলিও বাতিল করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
Sponsored

Sponsored

বাতিল হওয়া পরীক্ষার ফল প্রকাশের পদ্ধতি পরে আলাদা করে ঘোষণা করা হবে। তবে স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ন, সারা বছরের ইউনিট টেস্ট (Unit Test,), প্রি-বোর্ড (Pre-board) পরীক্ষার নম্বর, প্র্যাকটিক্যাল (Practical) ও প্রজেক্টের (Project) ভিত্তিতেই শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণ করা হতে পারে, এমনটাই সম্ভাবনা সিবিএসই সূত্রে। এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা পরে প্রকাশ করা হবে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







