অভিজিৎ দাস ওরফে ববির পরে এবার সেবাশ্রয়ের (Sebaashray) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ডায়মন্ড হারবার থানার দ্বারস্থ রায়নগরের বাসিন্দা শুকদেব দাস। জালিয়াতি, প্রতারণা, ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইনে মামলা রুজু হয়েছে
সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগ: শুকদেবের মামলা অভিষেকের বিরুদ্ধে
জাল ওষুধ থেকে ভুয়ো ডাক্তার, প্রশাসনের অনুমতি না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ ওষুধ- কোনও অভিযোগই প্রায় বাকি নেই
Sponsored

প্রথম ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রেই স্থানীয় সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মস্তিষ্কপ্রসূত ৭৫ দিনব্যাপী স্বাস্থ্য ও জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে সেবাশ্রয় শুরু হয়। তাঁর উদ্যোগেই দ্বিতীয়বারও এই শিবির হয়েছে ডায়মন্ড হারবারে। মডেল সেবাশ্রয় হয় নন্দীগ্রামেও। অভিষেকের এই কর্মসূচি সকলের চোখে তাঁকে ‘হিরো’ করে তুলেছিল। সেই সেবাশ্রয়ই এখন চর্চায়। তবে, ৪ তারিখ রাজ্য সরকারে ক্ষমতায় পাশা পাল্টে যেতেই সেবাশ্রয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। জাল ওষুধ থেকে ভুয়ো ডাক্তার, প্রশাসনের অনুমতি না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ ওষুধ (Medicine)- কোনও অভিযোগই প্রায় বাকি নেই।
Sponsored

এর আগে হাতুড়ে চিকিৎসক দিয়ে আধুনিক চিকিৎসা, বেআইনিভাবে বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতি ব্যবহার-সহ একাধিক অভিযোগ তুলে আগে পুলিশের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের ববি। এবার অভিযোগ দায়ের করলেন রায়নগরের বাসিন্দা শুকদেব। তাঁর অভিযোগ, জালিয়াতি, প্রতারণা, অবৈধভাবে পরিষেবা প্রদান, বেআইনিভাবে ওষুধ ও রোগনির্ণয়ের যন্ত্রপাতি ব্যবহার হয়েছে। পাশাপাশি ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনেও মামলা হয়েছে। অভিযোগের তদন্তভার গ্রহণ করেছেন ডায়মন্ড হারবারের এসডিপিও। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







