আইপিএলের(IPL) মধ্যেই অধিনায়ক পরিবর্তনের পূর্বাভাস। চার দলের নেতা বদল হতে পারে। তালিকায় সবার উপরে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। পাশাপাশি আরও একাধিক দলই তাদের ক্যাপ্টেনের পারফরম্যান্সে খুশি নয়।
Sponsored

আইপিএলের অধিনায়কদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে চাপে সম্ভবত কেকোআরের অধিনায়ক। কেকেআর শেষ দু’টি ম্যাচ জিতে কিছুটা অক্সিজেন পেলেও রাহানের(Ajinkya Rahane) নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে প্রতি ম্যাচেই। কোনও প্ল্যান বি নেই। বোলারদের ঠিক মতো ব্যবহার করতেই পারছেন না। সহ অধিনায়ক রিঙ্কু সিং পারফরম্যান্স করেছেন, ফলে তাঁকে নেতৃত্বের ভার দেওয়া হতে পারে।
Sponsored

কেএল রাহুলকে অধিনায়ক না করে দিল্লি ক্য়াপিটালস নেতৃত্বের ভার দিয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলের হাতে। কিন্তু নেতৃত্ব নিয়ে খুশি নন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। ক্রিকেটার হিসাবেও তাঁর পারফরম্যান্স উল্লেখ করার মতো নয়। এখনও পর্যন্ত আইপিএলে অক্ষর করেছেন ৩১ রান। উইকেট নিয়েছেন ৭টি। ফলে রাহুলকেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।
Sponsored

তালিকায় তৃতীয় নাম সিএসকের রুতুরাজ গায়কওয়াড়, ধোনির উত্তরসূরি হিসাবে নিজেকে মেলে ধরতে পারছেন না। তাঁর ব্যাটিংয়ে নেই দরকারি ইচ্ছাশক্তি বা আগ্রাসন।নেতা হিসাবে আগ্রাসন নেই। চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স ওঠা-নামা করলেও, ইনিংসের শুরুতে রুতুরাজ বারবার প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন।সঞ্জু স্যামসন দ্বিতীয় পছন্দ সিএসকে কর্তাদের।
রাজস্থানের রিয়ান পরাগের অধিনায়কত্বের পদ খাদের কিনারায়। দলে জাদেজা, যশস্বীদের মতো ক্রিকেটার আছেন। ফলে মরশুমের মাঝপথেই পরাগকে দায়িত্ব থেকে অব্য়াহতি দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
Sponsored

যদিও পারফরম্যান্স খারাপ হলেও মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া আর লখনউ সুপার জায়ান্টসের ঋষভ পন্থ এই তালিকায় আপাতত নেই। কারণ দুই ফ্র্যাঞ্চাইজির কাছেই বিকল্প অধিনায়ক নেই।
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







