আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা পাথিরানাকে(Mathisha Pathirana) নিয়ে আশার আলো কেকেআরে। দ্রুত দলের সঙ্গে যোগ দিতে পারেন শ্রীলঙ্কার পেসার। ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্যাচের আগেই ম্যাচ-ফিট (Match-Fit) হয়ে উঠতে পারেন। যদিও কেকেআরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
Sponsored

যদি ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে নাও পারেন মাথিশা পাথিরানা, তবুও ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে তাঁকে দলে পাওয়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী কলকাতা নাইট রাইডার্স শিবির। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর ফিটনেস নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা স্পষ্টভাবে নস্যাৎ করে দেন দলের প্রধান কোচ অভিষেক নায়ার (Head coach Abhishek Nair.)। তাঁর বক্তব্য, শ্রীলঙ্কার এই পেসার এখন সম্পূর্ণ সুস্থ এবং খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দিয়ে ম্যাচের জন্য প্রস্তুত হয়ে উঠবেন।
Sponsored

অন্যদিকে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ( Cameron Green)বোলিং করতে শুরু করেছেন। প্র্যাকটিস সেশনে প্রায় তিন ওভার বোলিং করেন গ্রিন, যা তাঁর ধীরে ধীরে ম্যাচ ফিট হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (Australia) জানিয়েছিল, বোলিংয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে কিছুটা সময় লাগতে পারে তাঁর। সেই কারণেই আইপিএলের শুরুর ম্যাচগুলিতে কেকেআর তাঁকে মূলত ব্যাটসম্যান হিসেবেই ব্যবহার করছিল।
Sponsored

ব্যাট হাতেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি ক্যামেরন গ্রিন। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে প্রথম ম্যাচে সামান্য রান করলেও, সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে প্রায় কোনও প্রভাবই ফেলতে পারেননি তিনি। তবে গ্রিনের পাশাপাশি মাথিশা পাথিরানাও পুরোপুরি ফিট হয়ে উঠলে দলের বোলিং ও অলরাউন্ড শক্তি বাড়বে বলেই মনে করছে কলকাতা নাইট রাইডার্স শিবির, যা আগামী ম্যাচগুলিতে দলকে নতুন করে আত্মবিশ্বাস দিতে পারে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







