মেসিকাণ্ডে প্রায় ছয় মাস পরে দায়ের এফআইআর। তা নিয়েই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas)। তবে জরুরি ভিত্তিতে মামলা শুনল না আদালত। সেক্ষেত্রে আগাম জামিনের (anticipatory bail) আবেদন করতে পারেন তিনি, পর্যবেক্ষণে জানালো আদালতের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ।
Sponsored

মেসির গোট টুরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা নিয়ে নতুন করে বিধাননগর পুলিশে (Bidhannagar Police) অভিযোগ দায়ের করেছেন আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta)। সেই অভিযোগে ঘটনার ছয়মাস পরে কেন এফআইআর দায়ের হল, সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এই অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় এফআইআর (FIR) খারিজের আবেদন করা হয়। জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানির আবেদন করেন অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত।
Sponsored

তবে সোমবার শুনানিতে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্য জরুরি ভিত্তিতে এই শুনানির আবেদন খারিজ করে দেন। বদলে সাধারণ মামলার মতই শোনার পর্যবেক্ষণ বিচারপতির।
Sponsored

আরও পড়ুন : অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিশ: সোমবার তলব
Sponsored

সোমবারই বিধাননগর দক্ষিণ থানা থেকে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। রবিবার তাঁর বাড়িতে নোটিশও পাঠিয়েছে পুলিশ। কিন্তু সেই নোটিশ গ্রহণ করার বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি দুপুর পর্যন্ত অরূপ বিশ্বাস থানায় হাজিরাও দেননি। এই পরিস্থিতিতে এফআইআরের কারণে গ্রেফতারি এড়াতে তৎপর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবারের শুনানিতে তাই বিচারপতির পর্যবেক্ষণ প্রয়োজনে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন এই মামলায়।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







