সহকারী অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ (Division Bench order) এই সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে, ভোটে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকদের ভোটের কাজে প্রিসাইডিং অফিসার হিসেবে কমিশনের সিদ্ধান্তই বহাল থাকবে। আরও পড়ুন: কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর
প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে অধ্যাপকদের! কমিশনের বিজ্ঞপ্তিতে সিলমোহর আদালতের
Sponsored

ভোটের কাজ নিয়ে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে প্রিসাইডিং অফিসার হিসাবে ভোটে সহকারী অধ্যাপকদের নিয়োগ করা নিয়ে। কিন্তু অধ্যাপকদের একাংশের দাবি ছিল, তাঁরা কেন প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করতে যাবেন? এই অভিযোগ তুলে আদালতে যান তাঁরা। সেই মামলায় হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গল বেঞ্চে প্রশ্নের মুখে পড়ে কমিশন। কমিশনের কাছে বিচারপতির প্রশ্নের যথাযথ উত্তর না থাকায় বিজ্ঞপ্তি স্থগিত করে দেয় সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় কমিশন। এদিন সেই মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







