বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে আগুনে বিতর্ক। ঠিক ২০২৫ সালের রিপিট টেলিকাস্ট ২০২৬ সালেও। পিচ নিয়ে শুরুতেই স্টেপ আউট কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের(Sujan Mukherjee)।
Sponsored

গত মরশুমেই ইডেনের পিচ নিয়ে কেকেআর ম্যানেজমেন্ট ও কিউরেটরের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। কেকেআর টিম ম্যানেজমেন্ট স্পিন সহায়ক উইকেট চাইলেও তা পাওয়া যায়নি। সানরাইজার্স ম্যাচের আগে এবারও পছন্দ মতো উইকেট না পাওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে। এই আবহে মুখ খুলেছেন সিএবির পিচ কিউরেটর।
Sponsored

বিশ্ব বাংলা সংবাদকে সুজন ফোনে জানিয়েছেন , এখনও পর্যন্ত কেকেআরের তরফে পিচ বদলানোর জন্য কোনও আবেদন জানানো হয়নি, এমনকি গত মরশুমেই ইডেনের পিচ নিয়ে কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে মতপার্থক্য হলেও এবার প্র্যাকটিস ম্যাচ খেলতে এসে কোনোরকম সমস্যার কথা জানায়নি কেকেআর। বরং এখনও পর্যন্ত নিশ্চিন্তেই প্র্যাকটিস ম্যাচ খেলছে তারা। টিমের কথায় আমার পক্ষে পিচ বদলানো সম্ভব নয়, আমাকে বিসিসিআই (BCCI)-এর নির্দেশেই কাজ করতে হবে। বিসিসিআই ও সিএবি সভাপতি সৌরভ কোনও নির্দেশ দিলে সেই মতোই ইডেনের পিচে কাজ করা হবে। তবে চিন্তার কোনও বিষয় নেই , যাই হোক না কেন, ইডেনে ভালো ব্যাটিং সহায়ক ভালো উপযোগী পিচই তৈরি হবে।"
Sponsored

প্রতিপক্ষ সানরাইজারস হায়দরাবাদ (Sunrisers Hyderabad)- এর ব্যাটিং লাইনআপ কার্যত বিস্ফোরক। অভিষেক শর্মা (Abhishek Sharma), ট্র্যাভিস হেড (Travis Head), ঈশান কিশান (Ishan Kishan),হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) একসঙ্গে থাকলে যে কোনও বোলিং আক্রমণকে চাপে ফেলতে পারে। এই শক্তির সামনে দাঁড়িয়ে কেকেআরের বোলিং যে বড় চ্যালেঞ্জের মুখে, তা নিয়ে সন্দেহ নেই।
Sponsored

গত মরশুমে শুরুতে সংঘাত হলেও পরে সুজনের সঙ্গে কেকেআরের মনোমালিন্য মিটে গিয়েছিল, এবারও মধুরেন সমাপয় হবে নাকি সংঘাত তীব্রতরও হবে তার উত্তর দেবে সময়ই।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







