ভোটের (2026 Election) ময়দানে বেশিরভাগ প্রার্থীই অভিনব পন্থায় ভরসা রাখছেন। এবার আউশগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার (Shyama Prasanna Lohar) নির্বাচনী প্রচারের জন্য বেছে নিলেন হারিয়ে যাওয়া 'গরুর গাড়ি'কে। তবে প্রচারের শেষ পর্যন্ত সঙ্গ দিলেন না গো-মাতা! শব্দ ও ভিড়ের চাপে ভয় মেজাজ হারিয়ে মাঝ পথে জোয়াল ফেলে পালাল গরু। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেঁড়া এলাকায়। আরও পড়ুন: বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক
আউশগ্রামে অভিনব প্রচারে গিয়ে বিপাকে প্রার্থী! গাড়ি ছেড়ে পালাল গরু
Sponsored

শনিবার সকালে আউশগ্রামের ২ নম্বর ব্লকের গেঁড়াই এলাকায় ছিল অন্যরকম উত্তেজনা। আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালনের উদ্যোগে আয়োজন করা হয়ে এক জমজমাট গরুর গাড়ির মিছিলের। দলীয় পতাকা থেকে শুরু করে ব্যানার সব কিছু মিলিয়ে বেশ জমজমাটভাবেই চলছিল প্রচার। গাড়িতে সওয়ার ছিলেন তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার, সাংসদ শর্মিলা সরকার এবং ব্লক সভাপতি আব্দুল লালন স্বয়ং। কিন্তু মেজাজ হারিয়ে আচমকা দৌড় লাগায় গাড়ির একটা গরু। নিমেষেই ছত্রভঙ্গ হয়ে পড়ে মিছিল। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। শেষ পর্যন্ত পায়ে হেঁটেই প্রচার সারেন শ্যামাপ্রসন্ন লোহার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







