কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশ

সমস্যা সমাধানে ব্যর্থ ‘অন্ধ বাজেট’: তীব্র কটাক্ষ কংগ্রেসের, তোপ বিরোধীদেরও

সমস্যা সমাধানে ব্যর্থ ‘অন্ধ বাজেট’: তীব্র কটাক্ষ কংগ্রেসের, তোপ বিরোধীদেরও

কেন্দ্রীয় বাজেট (Budget 2026-27) ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই বাজেটকে দিশাহীন, ভিত্তিহীন বাজেট বলে আগেই কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর পরেই অন্যান্য বিরোধীরাও কেন্দ্রীয় বাজেটকে অন্ধ বাজেট বলে নিশানা করে। কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) দাবি, “যুব সমাজের রোজগার নেই, কৃষকদের হাল বেহাল। দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত।“ কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)।

Sponsored

Sranchi In Article

রবিবার বাজেট (Budget 2026-27) ঘোষণার পরে নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লেখেন, ”দেশের যুবসমাজের রোজগার নেই, উৎপাদন লাগাতার নীচের দিকে নামছে, বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন, লাগাতার কমছে দেশের মানুষের ক্রয় ক্ষমতা। দেশের কৃষকদের অবস্থাও বেহাল। ভবিষ্যতের সংকটগুলিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে তাতে স্পষ্ট যে মোদি সরকার চায় না এইসব সমস্যা শোধরাতে। এই সরকার দেশের মূল সমস্যাগুলি সম্পর্কে অজ্ঞাত।” তীব্র কটাক্ষ করে লোকসভার বিরোধী দলনেতা লেখেন, ”এটি এমন একটি বাজেট যা নীতি সংশোধনে নারাজ, ভারতের প্রকৃত সঙ্কটগুলির প্রতি অন্ধ।”

Sponsored

Merlin In Article

মোদি সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস (Congress ) সভাপতি মল্লিকার্জুন খাড়গেক মতে, ”নতুন কিছু ভাবার মতো শক্তি নেই মোদি সরকারের। যে বাজেট পেশ করা হল তা দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক সমস্যাগুলির সমাধানে ব্যর্থ। বাজেটের কোনও দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা নেই। নীতিগত দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব রয়েছে। বাজেটে নীতিগত ত্রুটি ঢাকার মতোও কোনও উদ্যোগ দেখা যায়নি।”

Sponsored

Camelia In Article

বাজেট ঘোষণার পরে তাঁর এক্স হ্যান্ডলে কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ লেখেন, ”বাজেটের নথিপত্র বিস্তারিতভাবে খতিয়ে দেখার প্রয়োজন। ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট নিয়ে যা যা প্রচার চালানো হয়েছিল, বাস্তবে কেন্দ্রীয় সরকার তার ধারেকাছেও পৌঁছতে পারেনি। বাজেটটি সম্পূর্ণভাবে দিশাহীন। শুধু তা-ই নয়, বাজেট ভাষণেও স্বচ্ছতার ঘাটতি ছিল। কারণ, গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য ঠিক কত টাকা বরাদ্দ করা হয়েছে, সে সম্পর্কে কোনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এই বাজেট করুণ এবং হতাশাজনক।”

Sponsored

Techno India In Article

মোদি সরকারে বাজেটকে তীব্র সমালোচনা করছেন SP প্রধান অখিলেশ যাদবও। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই সরকারের কাছ থেকে এমনিতেই কোনও আশা নেই। সুতরাং তাদের কাছ থেকে আর কী-ই বা প্রত্যাশা করা যায়? এই বাজেটে বিত্তশালীদের মন জেতানো হয়েছে।”

Sponsored

Shyam Sundar In Article

সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা করে আপের (AAP) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, ”মোদীজি যখন প্রথমবার শপথ নিয়েছিলেন, তখন তিনি দেশের যুবকদের প্রতি বছর ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ২৪ কোটি চাকরির ব্যবস্থা হয়ে যাওয়ার কথা ছিল। সেই চাকরির প্রতিশ্রুতি শেষ পর্যন্ত কোথায় গেল? কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতির কী হলো? কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতিরই বা কী হলো? আমরা সরকারকে জিজ্ঞাসা করতে চাই, এই প্রতিশ্রুতিগুলোর কী হলো?”
আরও খবরবৈঠকের আগেই নির্বাচন কমিশন-CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতার

Sponsored

Probe In Article

বিজেডি প্রধান সতা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Navin Pattanayek) বলেন, ”আজ কেন্দ্রীয় বাজে দেখে আমি হতাশা। বাজেটে ওড়িশা ও রাজ্যবাসীর জন্যে কোনও উল্লেখযোগ্য সুবিধা নেই। ওড়িশার জনগণের প্রত্যাশা ছিল যে ডাবল ইঞ্জিন সরকার পরিকাঠামো, কর্মসংস্থান সৃষ্টি এবং অতিরিক্ত বরাদ্দের উপর জোর দেওয়া হবে। কিন্তু ওড়িশা খুব কমই পেয়েছে। খনিজ সমৃদ্ধ অঞ্চল এবং শিল্প কেন্দ্রগুলিকে বন্দরের সঙ্গে সংযুক্ত করার জন্য ফের জাতীয় জলপথ স্থাপনের ঘোষণা করা হয়েছে। কিন্তু এটি এক দশকের পুরনো প্রস্তাব, যার কোনও অগ্রগতি নেই। ওড়িশার জনগণের জন্য এটি একটি বিশাল হতাশা যে 'বৃদ্ধি সংযোগকারী' হিসাবে শহরগুলির মধ্যে সাতটি হাই-স্পিড রেল করিডোর তৈরির ঘোষণায় ওড়িশা অন্তর্ভুক্ত নয়।”

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →