বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি গোল করেন ব্রুনো গুমারেস ও এনড্রিক। তবে জয়ের ম্যাচে ব্রাজিলের(Brazil) চিন্তার কারণ হয়ে দাঁড়াল রাইটব্যাক ওয়েসলির চোট। ম্যাচে মাত্র ১৫ মিনিট খেলেই বাঁ কুঁচকির ব্যথার কারণে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান রাইট ব্যাককে। ম্যাচের পর সাইডলাইনে কান্নায় ভেঙে পড়েন ওয়েসলি। বিশ্বকাপে ওয়েসলির খেলা অনিশ্চিত হয়ে গিয়েছে। নতুন করে টিম কম্বিনেশন সাজাতে হবে ব্রাজিল কোচ আনসেলোত্তিকে।
Sponsored

চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার আশঙ্কায় ডাগ-আউটে বসেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান ফুটবলার। সতীর্থরা এসে তাঁকে সান্ত্বনাও দেন। ম্যাচের পরে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন চোটের জায়গা পরীক্ষা করার পরই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রাজিল কোচ বলেন, জাতীয় দলে ‘তাঁকে প্রতিস্থাপন করার মতো খেলোয়াড় আছে।’
Sponsored

এদিকে ম্যাচের শুরুতেই ব্রুনো গিমারেস গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। তবে এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। মাত্র তিন মিনিট পরেই ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনহোসের একটি ভুল ব্যাক-পাসের সুযোগ নিয়ে মিশরের জিকো গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান।
Sponsored

ম্যাচের ৫২ মিনিটে ডান প্রান্ত থেকে রাফিনহার বাড়ানো এক চমৎকার পাস ডি-বক্সের ঠিক মাঝখানে পেয়ে যান তরুণ তুর্কি এন্দ্রিক। কোনো ভুল না করে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।
Sponsored

দ্বিতীয়ার্ধের শুরুতেই আট জন ফুটবলারকে পরিবর্তন করেন আনচেলোত্তি। নামেন ম্যাথিউস কুনহা, এনড্রিক, দানিলো স্যান্টোস, লুইস হেনরিকরা। মিশরের হয়ে নামেন মহম্মদ সালাহও। তাতেও ম্যাচের ফল বদলায়নি। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







