”আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে”- ধর্মতলার ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগের পাল্টা তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়, "আজ বিজেপি সংবিধানটা কোথায় নিয়ে গিয়েছে। আমরা বলতে নিজের লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি আমরা তাঁকে সম্মান করি। তাঁকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে। বিজেপির এজেন্ডা পাঠানো হয়েছে। আমি দুঃখিত ম্যাডাম। আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। কিন্তু আপনি বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন।"
Sponsored

এদিন শিলিগুড়িতে দাঁড়িয়ে দ্রৌপদী মুর্মূ (Droupadi Murmu) অসন্তোষ প্রকাশ করে বলেন, ”ওখানে অনুষ্ঠান হলে ভালো হতো। ওখানে অনেক জায়গা, অনেক মানুষ আসতে পারতেন। কিন্তু রাজ্য প্রশাসন কেন জানি না, এখানে সভার অনুমতি দেয়নি। এমন জায়গায় আজকের অনুষ্ঠান হচ্ছে, এখানে মানুষের আসা কঠিন। রাজ্য সরকার হয়তো আদিবাসীদের ভালো চায় না, তাই এখানে তাঁদের আসতে বাধা দেওয়া হয়েছে।” এর পাল্টা তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো রাজ্য সরকার পার্টি ছিল না। রাজ্য সরকার তো জানেই না। হ্যাঁ উনি কবে আসবেন, কবে যাবেন সেই তথ্য আমরা পাই। সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু প্রতিদিন যদি কেউ না কেউ আসেন, সব সময় আমাদের যেতে হবে? আমাদের কি কাজকর্ম নেই না কি! সারাক্ষণ আপনাদের লেজুড় হয়ে ঘুরতে হবে? বছরে এক বার আসুন, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে ৫০ বার আসেন, তবে আমার সময় কি আছে এত।”
Sponsored

দ্রৌপদী মুর্মূ সংবাদ মাধ্যমের সামনে অনুযোগ করেছিলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমার ছোট বোনের মতো। আমিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনও মন্ত্রীও আসেননি। যাই হোক, এটা ব্যাপার নয় কোনও। আপনার সকলে ভালো থাকবেন।”
Sponsored

এরও সাফ জবাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ”আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি। আপনার মিটিংয়ে যাব কী করে? কোনটা আমার প্রায়োরিটি? আপনি বিজেপির প্রায়োরিটি। আর আমাদের কাছে প্রায়োরিটি সাধারণ মানুষ। কোন সংগঠন এটা আয়োজন করেছে, সেটা আমি জানি না। আমি কিচ্ছু জানি না। আমি তো ধর্নায় বসে আছি।”
Sponsored

এর পরে সরাসরি দ্রৌপদী মুর্মুরে নিশানা করেই মমতা বলেন, "আজ বিজেপি সংবিধানটা কোথায় নিয়ে গিয়েছে। আমরা বলতে নিজের লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি আমরা তাঁকে সম্মান করি। তাঁকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে। বিজেপির এজেন্ডা পাঠানো হয়েছে। আমি দুঃখিত ম্যাডাম। আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। কিন্তু আপনি বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন।"
Sponsored

বাংলায় আদিবাসীদের উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। তার পাল্টা মমতা বলেন, "আপনি কী করে বলেন আমরা সাঁওতালিদের উন্নয়নে কাজ হয়নি। সাঁওতালিরা জোট বাঁধো। আদিবাসীদের মধ্যে লোধাও আছে, মুণ্ডারাও আছে।" তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, "মণিপুরে যখন আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছিল, তখন চুপ ছিলেন কেন? তখন কেন প্রতিবাদ করেন না? দেশের অন্য রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হলে চুপ থাকেন। বাংলাকে টার্গেট করছেন। আপনি জানেন, অলচিকি ভাষাকে স্বীকৃতি কারা দিয়েছে? বাংলা দিয়েছে।"
Sponsored

তীব্র কটাক্ষ করে মমতা বলেন, "নির্বাচনের আগে বিজেপির নির্দেশে রাজনীতি করবেন না। আপনি সমালোচনা করতে পারেন আমাদের। আমরা করব না। শুধু তথ্য পেশ করব।" এর পরেই তিনি বলেন, "আমি ডেরেককে আর সুদীপদাকে অনুরোধ করব রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট নিতে। সেখানে গিয়ে যেন আমরা আদিবাসী উন্নয়নে কী করেছি তা পেশ করে আসেন।"
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







