কখনও বাংলার বকেয়া আটকে রেখে, কখনও বাংলার মনীষীদের অপমান করে, কখনও বঙ্গভাষীকে বাংলাদেশি তকমা আবার কখনও আবার এসআইআরের মাধ্যমে বাংলার মানুষকে হয়রান করা বিজেপি যে প্রকৃত অর্থেই বাংলা বিরোধী তা বারে বারে প্রমাণিত হয়েছে। এদিন এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, ‘২০২৬-এর লড়াই আসলে দুই RC-র লড়াই। একদিকে রয়েছে বিজেপির RC। তাদের Remote Control, যার মাধ্যমে বাংলার প্রাপ্য অর্থ আটকে দেওয়া হয়, SIR-এর মতো প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলে, অশান্তি ও সাম্প্রদায়িক বিভাজনের বীজ বোনা হয়। কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করা হয়। বাঙালিদের রোহিঙ্গা বা বাংলাদেশি তকমা দেওয়া, পরিযায়ী শ্রমিকদের হয়রান করা হয়। অনবরত আমাদের সংস্কৃতি, আইকন, খাদ্যাভ্যাস ও ঐতিহ্যকে অপমান করা হয়। তাদের রিমোট কন্ট্রোল মিথ্যে প্রচারের সময়ে লাউডস্পিকারের ভূমিকা নেয়, কিন্তু সার্বভৌমত্ব ও বাংলার স্বার্থে চুপ করে যায়।’এরপরই অভিষেক মনে করিয়ে দেন, তৃণমূলের RC অর্থাৎ রিপোর্ট কার্ডে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্বেও বাংলার মানুষের উন্নয়নের কথা বারবার ফুটে উঠেছে। তিনি লেখেন, ‘এই RC-তে আছে কাজের হিসেব, প্রতিশ্রুতি পূরণ, স্বপ্নের বাস্তবায়ন আর মানুষের জীবনে পরিবর্তন। জলঙ্গি ও ডোমকলে বাবর আলি ও হুমায়ুন কবীর (প্রাক্তন IPS)-এর সমর্থনে জনসভা, হরিশ্চন্দ্রপুর ও চাঁচলে মহম্মদ মাতেবুর রহমান ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিশাল রোড শো, শিলিগুড়িতে গৌতম দেবের জনসভা— মানুষের রায় স্পষ্ট করে দিচ্ছে।’
মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার সবশেষে, নিজের জনসভার ভিডিও পোস্ট করে বিজেপি (BJP) ও কমিশনকে একযোগে নিশানা করেছেন অভিষেক। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, এই ভূমিতে রিমোট কন্ট্রোলের দিন শেষ। দিল্লির জমিদাররা দূর থেকে বোতাম টিপতে পারেন। কিন্তু বাংলা গর্ব আর দৃঢ় সংকল্পের সঙ্গে জোড়াফুল নিয়েই নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবে। - - - - - - -The battle for 2026 is a battle between two RCs. On one side is the BJP’s RC. Their REMOTE CONTROL to halt Bengal’s rightful funds, disenfranchise legitimate voters through SIR, sow seeds of chaos and communal disharmony, misuse Central Agencies, Central Forces, and democratic… pic.twitter.com/jOuAZ9mAcw
— Abhishek Banerjee (@abhishekaitc) April 7, 2026


















