নিজের বক্তব্যের মধ্য দিয়ে বিজেপি নেতা(BJP Leader) এবার বুঝিয়ে দিলেন গেরুয়া বাহিনী ক্ষমতায় এলে রাজ্যজুড়ে শিক্ষাব্যবস্থার কী হাল হতে পারে আর শিক্ষকদের সম্মানই বা কোথায় গিয়ে ঠেকতে পারে। কিছুদিন আগেই ক্লাসরুমে ঢুকে শিক্ষকের সামনে বিধায়কের হম্বিতম্বি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সেই নিয়েই বিতর্ক এখনও চলছে।
Sponsored

এরইমধ্যে এবার সেই স্কুলের শিক্ষকের উদ্দেশে সামাজিক মাধ্য়মে পোস্ট করলেন বিজেপির মণ্ডল সভাপতি(BJP Mondal President)। তিনি লিখলেন, “২০২৬-এর পর তৃণমূল ক্ষমতায় না থাকলে আপনাকে বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে।”
Sponsored

এই পোস্টের পরেই প্রতিবাদে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস। ইন্দাসের কুশমুড়ি হাইস্কুলে বিনা অনুমতিতে ক্লাসে ঢুকে পড়ুয়াদের সামনে শিক্ষকের উপর বিধায়কের হম্বিতম্বির ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। তারপর আবার স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতির ফেসবুক পোস্টে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।
Sponsored

দেখা গিয়েছে, ফেসবুক লাইভ করে বিজেপির মন্ডল সভাপতি(BJP Mondal President) বিপ্রদাস অধিকারী বলেন, ” ২০২৬ সালের নির্বাচনের পর তৃণমূল না থাকলে তখন আপনি শিক্ষক সেলের নেতা হবেন। তখন আপনাকে এই বিজেপি বিধায়কেরই পায়ের তলায় এসে পড়তে হবে।”
Sponsored

ফেসবুকে বিজেপির মণ্ডল সভাপতির মন্তব্যের পরেই কড়া সমালোচনা করে পথে নামে তৃণমূল কংগ্রেস। বিজেপি ক্ষমতায় এলে শিক্ষকদের সম্মানের কী হাল হবে, সেটা বারংবার এই ধরনের ঘটনার মাধ্যমেই প্রমাণ হয়ে যাচ্ছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







