সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই ধাপে ধাপে সেই সব নির্দেশ পালনে মাঠে নেমেছেন স্বাস্থ্য দফতরের (Department of Health) আধিকারিকরা। এবার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ বৈঠক স্বাস্থ্য ভবনে (Swastha Bhavan)। চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ, শারদ্বত মুখোপাধ্যায়ের পাশাপাশি সেই বৈঠকে যোগ দিলেন বিজেপির চিকিৎসক বিধায়করা।
Sponsored

শুক্রবার এসএসকেএমে (SSKM Hospital) বৈঠক করে রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির আধিকারিক ও দুই বিধায়ক ইন্দ্রনীল খাঁ (Indranil Khan) ও শারদ্বত মুখোপাধ্যায়কে (Sharadwat Mukhopadhyay) স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর রূপরেখা নির্ধারণ করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মতো দুই বিধায়ক ইতিমধ্যেই একাধিক হাসপাতালে ঘুরে খতিয়ে দেখেছেন হাসপাতালগুলির বর্তমান পরিস্থিতি। এবার বৈঠকে যোগ দিলেন একাধিক চিকিৎসক বিধায়ক। তার মধ্যে ছিলেন জামুড়িয়ার বিধায়ক বিজন মুখোপাধ্যায়, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, অশোকনগরের বিধায়ক সুমায়ক হিরা, চণ্ডীপুরের বিধায়ক পীযূষকান্তি দাস প্রমুখ।
Sponsored

Sponsored

মূলত বিভিন্ন এলাকার হাসপাতালের সমস্যা নিয়ে আলোচনা হয় সোমবারের বৈঠকে। বিধায়করা চিকিৎসক হওয়ার সমস্যা চিহ্নিত করতেও তাঁরা কার্যকরী ভূমিকা নেন। স্বাস্থ্য দফতরের (Department of Health) আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্ম পদ্ধতির রূপরেখা তৈরির হয় বৈঠকে। সেই সঙ্গে বৈঠকে উঠে আসা সমস্যাগুলি নিয়ে জানানো হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এরপর পরবর্তী রূপরেখা নির্দিষ্ট করে নীতি নির্ধারণ হবে, বলে জানা গিয়েছে বিধায়কদের সূত্রে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







