চতুর্থদিনে পড়েছে ধর্মতলায় তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্না। অভিযোগ, সোমবার সকালে সেখানেই চুপিচুপি বিজেপির (BJP) লিফলেট বিলি শুরু করেন কয়েকজন। সঙ্গে সঙ্গে খবর পান মমতা। মঞ্চ থেকেই সতর্ক করেন। যাঁরা এটা করছেন তাঁদের ধরতে বলেন। একই সঙ্গে মঞ্চে উপস্থিত মন্ত্রী শশী পাঁজাকে (Shashi Panja) নির্দেশ দেন বিষয়টি নিয়ে থানায় এফআইআর (FIR) করতে। এর মিনিট পনেরোর মধ্যেই তৃণমূল সভানেত্রী জানান, লিফলেট যাঁরা বিলি করছিলেন, তাঁরা ধরা পড়েছেন। মঞ্চ থেকেই ‘ভোট চোর’ বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা।
Sponsored

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে শুক্রবার থেকে এরটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন সকালে মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করে মমতা। বলেন, “বিজেপি ধর্নামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতে নাতে ধরতে হবে। গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের, ভোট চোর। শশী পাঁজাকে দায়িত্ব দিচ্ছি এদের বিরুদ্ধে এফ আই আর করুক। এখানে ওদের ঢোকার অধিকার নেই। অন্যায় করলে ফোঁস করতে হয়। এদের হাতে নাতে ধরুন।”
Sponsored

বিজেপিকে বিজেপিকে ভীতুর দল, কাপুরুষের দল বলে কটাক্ষ করে সজাগ থাকার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে তাদের ঢোকবার অধিকার নেই।” বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, মানুষ আসছে না। মানুষের সমর্থন নেই। তৃণমূল কর্মীদের কাছে এসেছে লিফলেট বিলি করতে। গলায় দড়ি দিয়ে মরা উচিত।”
Sponsored

মমতা আরও বলেন, “সবাইকে আমি সতর্ক করছি। ধরনার জায়গায় নজর রাখুন। কোথায় গেল ওরা? পালিয়েছে বোধহয়। এদের আমাদের ধরতেই হবে।” এর কিছুক্ষণ পরেই তৃণমূল সুপ্রিমো নিজের মোবাইলে ছবি দেখান। জানান, যাঁরা বিলি করছিলেন তাঁরা ধরা পড়েছেন। উদ্ধার হয়েছে বিজেপির ‘ব্রিগেড চলো’ লিফলেট।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







